সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

রফতানির টার্গেট নিয়ে মাঠে নামছেন ৫০ হাজার লবণচাষি

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, বিকাল ৪:৩২
কক্সবাজার সংবাদদাতা:
লবণ আমদানি নয়, উদ্বৃত্ত লবণ রফতানির লক্ষ্য নিয়ে আগাম মাঠে নামছেন ৫০ হাজার লবণচাষি। স্বনির্ভর লবণখাতের উন্নয়ন ও লবণচাষিদের জীবনমান উন্নয়নে ১১ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে লবণচাষি কল্যাণ সমিতির নেতৃবৃন্দ এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে শুধুমাত্র কক্সবাজার জেলায় ৯০ শতাংশ ও ১০ শতাংশ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোট নয় শ’ বর্গ কি.মি. উপকূলীয় এলাকায় লবণ উৎপাদন হয়, যা দিয়ে দেশের লবণের চাহিদা পূরণ করা হয়ে থাকে। লবণ উৎপাদন হতে ভোক্তার হাত পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ এই শিল্পের সাথে জড়িত এবং এই লবণশিল্প জিডিপিতে প্রায় ১০ ভাগ অবদান রেখে আসছেন।
কক্সবাজার জেলা এবং বাঁশখালীতে প্রায় ৫০ হাজার লবণচাষিসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওই এলাকার প্রায় তিন লাখ মানুষ লবণ উৎপাদনের ওপর নির্ভরশীল এবং ওই অঞ্চলের আর্থসামাজিক মর্যাদা নির্ভর করে লবণ চাষের ওপর। ১৫ দিন পরে লবণ মৌসুম শুরু হচ্ছে। ৫০ হাজার লবণচাষি আগামা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।
২০১১ সালে জাতীয় লবণনীতি প্রণয়ন করা হয়। সে সময় সংশ্লিষ্ট সবাই মিলে দেশে লবণের যে চাহিদা নির্ধারণ করা হয়েছিল তা যুক্তিযুক্ত। তারপর ২০১৬ হতে ২০২০ পর্যন্ত সময়ে দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন হওয়ার পরও মিথ্যা তথ্য দিয়ে নানা অজুহাতে ঘাটতি দেখিয়ে অসৎ ব্যবসায়ী ও আমদানিকারকরা ভারত থেকে লবণ আমদানি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশীয় স্বনির্ভর লবণশিল্পকে ধ্বংস করে ভারতীদের তাবেদার বানানোর চেষ্টায় লিপ্ত ছিল। এখন আবারো ফ্যাসিবাদের দোসর সেই চোরাচালান চক্রটি কৌশলে লবণ আমদানি চক্রান্ত শুরু করেছে।
লবণচাষিরা বলেন, আমাদের দীর্ঘ দিনের দাবি ছিল একটি লবণ বোর্ড গঠন করার। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুলা ঝুলানোর মত লবণ উপদেষ্টা বোর্ড গঠন করেছেন, যা দিয়ে লবণশিল্পের কোনো কাজই হয়নি। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন লবণ এবং লবণচাষিদের জীবনমান উন্নয়নে আমাদের ১১ দফা দাবি বাস্তবায়ন করুন।
লবণচাষিদের ১১ দফা দাবি
১) লবণচাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি ও আগামীতে আরো বেশি লবণ উৎপাদন করার উৎসাহ প্রদানের লক্ষ্য অতি দ্রুত কমপক্ষে ৩.০০ লাখ মে. টন লবণ রফতানি ব্যবস্থা করতে হবে।
২) লবণের উৎপাদন খরচ কমানোর জন্য বৈদ্যুতিক মোটরের ব্যবহার সহজলভ্য করা, জমির লিজমানি কমানো এবং প্রকৃত প্রান্তিক লবণচাষিকে সরকারের খাস জমি বরাদ্দ প্রদানের পদক্ষেপ গ্রহণ করাতে হবে।
৩) অসুস্থ ও দূর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত লবণচাষিদের সরকার কর্তৃক চিকিৎসা ও পুর্নবাসন নিশ্চিত করতে হবে।
৪) বর্ষা মৌসুমে প্রান্তিক লবণচাষিদের ১০ টাকা কেজি মূল্যে প্রতিমাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ প্রদানের ব্যবস্থা করতে হবে।
৫) বিসিকের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে লবণ চাষে প্রকৃত লবণচাষিদের উন্নত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থাগ্রহণ এবং স্বাস্থ্য ঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৬) দেশে লবণের খাত ভিত্তিক চাহিদা নিরুপণের জন্য পূর্ণাঙ্গ জরিপ করে জাতীয় লবণ নীতি- ২০২২ এর সংশোধন করতে হবে।
৭) জরিপের মাধ্যমে লবণ জমির পরিমাণ চিহ্নিত করাসহ লবণচাষিদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করে প্রত্যেককে আইডি কার্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৮) অল্প জমিতে অধিকতর, পরিপক্ক, দানাদার ও গুনগত মানসম্পন্ন লবণ উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে লবণ গবেষণা ইনস্টিটিউট ও লবণচাষি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে।
৯) লবণচাষিদের নামমাত্র নয়, বাস্তবিকভাবেই সহজ শর্তে ব্যাংক বা অর্থলগ্নী প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ প্রদানের ব্যবস্থাগ্রহণ এবং প্রান্তিক লবণচাষিদের স্বল্পমূল্যে লবণ উৎপাদনের উপকরণ (পলিথিন ও জ্বালানী) সরবরাহ করতে হবে।
১০) জাতীয় লবণনীতি অনুযায়ী সরকারিভাবে এক লাখ মে. টন লবণের বাফার স্টক গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১১) নামমাত্র লবণ উপদেষ্টা বোর্ড নয়, লবণশিল্পের নিবিড় তদারকির জন্য পৃথক লবণ বোর্ড গঠন করতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে