রপ্তানি উন্নয়ন তহবিলের ৭ হাজার কোটি টাকা খেলাপি
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯২ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বাংলাদেশ ব্যাংকের এক নথিতে বলা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ দিয়ে গঠিত রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে বিতরণ করা প্রায় ৬০০ মিলিয়ন ডলার বা সাত হাজার কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর মধ্যে ঢাকার কোম্পানিগুলোর খেলাপির পরিমাণ ৫৫৮.৭ মিলিয়ন ডলার। চট্টগ্রামের কোম্পানিগুলোর খেলাপি ২৯.৭ মিলিয়ন ডলার।
এই তহবিলের অর্থ খেলাপির তালিকায় থাকা ঢাকার শীর্ষ ২০ কোম্পানির মধ্যে আছে- ক্রিসেন্ট গ্রুপের রেমেক্স ফুটওয়্যার ৬৪.৭ মিলিয়ন ডলার, একই গ্রুপের আরেক প্রতিষ্ঠান ক্রিসেন্ট লেদার প্রোডাক্টসের ৫৮.১ মিলিয়ন ডলার এবং রূপালী কম্পোজিটের ৫১.৭ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিসমিল্লাহ গ্রুপের আলফাহ কম্পোজিটের খেলাপি ৫৮.১ মিলিয়ন ডলার, বিসমিল্লাহ টাওয়েলস ৪১ মিলিয়ন ডলার এবং হিন্দুলাওয়ালি টেক্সটাইল ১৪.৫ মিলিয়ন ডলার।
প্রসঙ্গত, কয়েক বছরে ধরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে, অথচ দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এই ঋণ আদায়ে কোনো চাপ সৃষ্টি করতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। ফলে দেশের বৈদেশিক হিসাবের ওপর চাপ বেড়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে লিনে ফ্যাশনের খেলাপি ৩২.৫ মিলিয়ন ডলার এবং এসবি এক্সিমের ৩১.৭ মিলিয়ন ডলার।
এমএস এসকিউ ক্লাসিকের খেলাপি ২৭.৩ মিলিয়ন ডলার এবং ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলের ২৫.২ মিলিয়ন ডলার।
মূলত কাঁচামাল আমদানিতে রপ্তানিকারকদের স্বল্প সুদে ঋণ দিতে ১৯৮৯ সালে কেন্দ্রীয় ব্যাংক ইডিএফ গঠন করে। এই তহবিলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থায়ন করা হয়
আরেক প্রতিষ্ঠান ইএসএস ইএস ফ্যাশন এই তহবিল থেকে ২৫.২ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুর বাজারে ধস, কেজিতে লোকসান ৮-৯ টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার লক্ষীপুরে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি, জ্বলছে আগুন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগারগাঁওয়ে হবে সচিবালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থানান্তরের পরিকল্পনা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক রাতেই আ’লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালতের কাঠগড়ায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার -রাষ্ট্রপতি
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোরদের অপরাধ কমাতে পরিবার-সমাজ-পুলিশ একত্রে কাজ করতে হবে’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার -আইনমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর ছাড়া বিকল্প নেই
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আ’লীগ করলেই অন্য কোনো সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ -তথ্য প্রতিমন্ত্রী
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












