রপ্তানি আয়ের অর্ধেকের বেশি আসছে ৫ দেশ থেকে
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯১ শামসী সন , ১৮ জুলাই, ২০২৩ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে, গত ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স বাংলাদেশ থেকে ২৯ বিলিয়ন ডলারের পণ্য কিনেছে।
বাংলাদেশের রপ্তানি আয়ের অর্ধেকেরও বেশি আসছে মাত্র ৫ দেশ থেকে। সরকারের নানা উদ্যেগের পরও দেশের রপ্তানি বাজার উন্নত দেশের গুটিকয়েক বাজারের ওপরই নির্ভরশীল হয়ে আছে।
অর্থাৎ গত এক দশকে রপ্তানি বাজার ও পণ্যের বহুমুখীকরণে দেশের প্রচেষ্টা প্রত্যাশিত সুফল বয়ে আনেনি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে, গত ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স বাংলাদেশ থেকে ২৯ বিলিয়ন ডলারের পণ্য কিনেছে। এটি দেশের মোট বার্ষিক ৫৫.৫৬ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের ৫২ শতাংশেরও বেশি।
তথ্য অনুসারে, রপ্তানির ক্ষেত্রে ১৭ শতাংশ নিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। গত অর্থবছরে জার্মানি থেকে রপ্তানি আয় হয়েছে ১২.৭৪ শতাংশ এবং যুক্তরাজ্য থেকে আয় হয়েছে ৯.৫৫ শতাংশ।
এ ছাড়াও, স্পেন ও ফ্রান্স থেকে রপ্তানি আয় হয়েছে যথাক্রমে ৬.৬২ ও ৫.৯২ শতাংশ।
গত এক দশক ধরে এই ৫ দেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়ে আসছে।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা পরিচালক মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, 'বাংলাদেশের রপ্তানি বাজার এখনো হাতে গোনা কয়েকটি দেশ ও তৈরি পোশাকের মতো কয়েকটি পণ্যের মধ্যেই সীমাবদ্ধ।'
তার মতে, পণ্যের বৈচিত্র্যের অভাবে বাংলাদেশ নতুন বাজার খুঁজতে পারছে না। তাই রপ্তানি আয়ও বাড়েনি।
'একই সঙ্গে বাজার ও পণ্য উভয়ই বৈচিত্র্যময় করা চ্যালেঞ্জিং। তবে অর্থনীতিকে টেকসই করতে এটি প্রয়োজন,' যোগ করেন তিনি।
তিনি মনে করেন, অল্প সংখ্যক পণ্য ও অল্প সংখ্যক দেশের ওপর নির্ভরশীলতা ঝুঁকি তৈরি করে।
বিষয়টি ব্যাখ্যা করে তিনি আরও বলেন, 'যেমন, মন্দার কারণে জার্মানির অর্থনীতি ধাক্কা খাচ্ছে। এটি বাংলাদেশের জন্য অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে।'
তিনি আরও বলেন, 'গত ৬ মাস ধরে দেশের রপ্তানি প্রবৃদ্ধির হার ধীর গতিতে চলছে।'
জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। গত ৫ বছরে ইউরোপের প্রধান অর্থনীতির এই দেশটি বাংলাদেশ থেকে প্রায় ৩৭ বিলিয়ন ডলারের পণ্য কিনেছে।
অর্থনীতিবিদ রাজ্জাক জানান, স্থানীয় উৎপাদকদের পণ্য সরবরাহের সক্ষমতা থাকায় বাংলাদেশের বিদ্যমান বাজারগুলো ধরে রাখার পাশাপাশি নতুন নতুন বাজার খোঁজা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)