রপ্তানিতে কোড জালিয়াতি করে ৬৮০ কোটি টাকা পাচার
নিজস্ব প্রতিবেদক:
আবারো সেই কারসাজির তথ্য। এতে আগের মতোই আশ্রয় নেয়া হয়েছে পুরনো পদ্ধতির। অর্থাৎ টু জিরো কোড নম্বর থাকার অর্থ পণ্যটি স্যাম্পল বা নমুনা। যেহেতু নমুনার কোন মূল্য হয় না। ফলে এর দামও বিদেশ থেকে আসবে না। এই সুযোগকে কাজে লাগিয়ে টু জিরো লিখে পাঠিয়ে দেয় কন্টেইনার ভর্তি পণ্য।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্তে মিলেছে, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আরও ১২৩৪ চালানে তৈরি পোশাক গেছে বিদেশে। যাতে নাম এসেছে ১০ রপ্তানিকারক প্রতিষ্ঠানের। সিঅ্যান্ডএফের সংখ্যা ১৪। পণ্যের মধ্যে ছিল টি-শার্ট, প্যান্ট, লেডিস ট্যাঙ্ক টপ ও পায়জামা। এ পণ্যগুলো গন্তব্য বিভিন্ন মহাদেশের ২৮টি দেশ।
যেসব প্রতিষ্ঠানের নামে রপ্তানি হয়েছে, সবগুলোই ঢাকা অঞ্চলের। এরমধ্যে মহাখালীতে খ্রিস্টার নামে একটির অস্তিত্বই নেই। এক যুগ ধরে সেখানে ভিন্ন প্রতিষ্ঠান।
শাহবাগে স্টাইলিঙ্গের ঠিকানায় রয়েছে পোশাকের শোরুম। আর কচুক্ষেতে অনুপম ফ্যাশনের ঠিকানায়ও চারবছর ধরে আছে অন্য প্রতিষ্ঠান। ফলে নাম ব্যবহার হওয়া প্রতিষ্ঠানগুলো আদৌ রপ্তানিতে জড়িত কি না, তা জানা যায়নি। ফোন করেও পাওয়া যায়নি তাদের বক্তব্য।
যে ১৪টি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করা হয়, তাদের কয়েকটির সাথেও যোগাযোগ করে চ্যানেল টোয়েন্টিফোর। তবে দায় স্বীকার করেনি কেউ। প্রত্যেকেরই দাবি, তাদের সরলতার সুযোগ নিয়েছে একটি চক্র। যার মধ্যে রয়েছে তোফাজ্জল হোসেন বাদল, রাকিবুল ইসলাম রাসেল আর শামিম আহমেদের নাম।
অভিযুক্তদের মধ্যে রাকিবুল ইসলাম রাসেলের অফিসে গিয়ে তার প্রতিষ্ঠানের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। দেখা মেলেনি তোফাজ্জল হোসেন বাদলেরও।
তবে চার সহযোগীসহ এরইমধ্যে ধরা পড়েছে মূলহোতা, শামীম আহমেদ। যার কাছ থেকে মিলতে পারে জালিয়াতির নেপথ্যে অনেক তথ্য। এতবড় জালিয়াতি হলেও তা কিছুই জানে না কাস্টমস কর্তৃপক্ষ।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।