রক্তক্ষয়ী সংঘাত ও গণহত্যার ওপর শান্তি প্রতিষ্ঠা হয় না -এরদোয়ান
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯২ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তি যুগের পর যুগ আফ্রিকাকে শোষণ করেছে। এটা শিখিয়েছে একটি শান্তিপূর্ণ ভবিষ্যত রক্তক্ষয়ী সংঘাত এবং গণহত্যার ওপর নির্মিত হতে পারে না। বর্তমানে গাজা এবং লেবাননে একই সত্য স্পষ্ট হচ্ছে।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্ররা দাবি করছে, গাজা এবং লেবাননে শান্তি ফেরাতে চায় তারা। কিন্তু যেভাবে দিনের পর দিন বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হামলা চলছে, তাতে কীভাবে শান্তি অর্জিত হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। উল্টো বর্বর হামলার পেছনে ইসরাইলকে অর্থ এবং অস্ত্রের যোগান দিচ্ছে পশ্চিমারা।
গত বৃহস্পতিবার সেনেগালি প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতার সময় পশ্চিমা নীতির সমালোচনা করেন এরদোগান। এ সময় তুর্কি রাষ্ট্রপ্রধান ইসরাইলের উপর আরও চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
এরদোয়ান সতর্ক করে বলেছেন, লেবানন এবং গাজায় ইসরাইলের হামলার মধ্যে এই অঞ্চলে গুরুতর অগ্নিঝড়ের দিকে এগিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে আরও বেশি সমস্যা হবে।
ফিলিস্তিনের বিষয়ে আফ্রিকান দেশগুলোর অবস্থানের প্রশংসা করে এরদোয়ান বলেন, তারা সাম্রাজ্যবাদের শিকার হওয়ায় নিপীড়ন, যুদ্ধ এবং গণহত্যা বলতে কী বোঝায় তারা বোঝেন।
এরদোগান বলেন, ফিলিস্তিনি ও লেবাননের জনগণের সাথে সংহতি প্রকাশ করাকে আমরা বাধ্যবাধকতা হিসেবে দেখি।
এরদোগান বিশেষ করে ফিলিস্তিনি সার্বভৌমত্বের বিষয়ে সেনেগালের অবস্থানকে দ্বি-রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিকে স্বাগত জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)