যৌথ ঘোষণার সম্ভাবনা নিয়ে মন্তব্য করা কঠিন -ইইউ প্রতিনিধি
, ২৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ রবি’ ১৩৯১ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারতের রাজধানী দিল্লিতে জি-২০-এর দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলন শনিবার, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে শক্তিশালী সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ থাকায় এবারের সম্মেলন থেকে একটি যৌথ ঘোষণা আসবে কিনা, তা নিয়ে নানা জল্পনা চলছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল যৌথ ঘোষণার সম্ভাবনা নিয়ে কিছুটা শঙ্কার কথা শুনিয়েছেন।
দিল্লিতে জুমুয়াবার এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মিশেল বলেছে, একটি যৌথ ঘোষণা সম্ভব হবে কিনা, তা নিয়ে পূর্বাভাস দেওয়া বেশ কঠিন। এখনো দর কষাকষি চলছে। এ অবস্থায় আমি এমন কিছু বলতে চাই না, যা যৌথ ঘোষণার চেষ্টাকে ব্যহত করে। আমরা ভারতের চেষ্টার পাশে রয়েছি।
যৌথ ইশতেহার প্রকাশ না হওয়ার শঙ্কার মূলে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধ নিয়ে ইশতেহারে কী ধরনের কথা থাকবে, তা নিয়ে পশ্চিমা দেশ এবং রাশিয়া-চীনের মধ্যে মৌলিক মতবিরোধ রয়েছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চায় ইশতেহারে রাশিয়ার ইউক্রেন হামলার কঠিন সমালোচনা করা হোক এবং ইউক্রেনের ভূখ- থেকে সব রুশ সেনা প্রত্যাহারের দাবি জানানো হোক।
অন্যদিকে রাশিয়া চায়, ইশতেহারে তাদের অবস্থানের প্রতিফলন থাকতে হবে। এ রকম না থাকলে তারা যৌথ ইশতেহারে সই করবে না। ১ সেপ্টেম্বর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এটা স্পষ্ট করে বলেছেন।
অন্যদিকে চীনের দাবি ইশতেহারে ভূরাজনৈতিক কোনো বিষয় থাকা চলবে না। কারণ জি-২০ অর্থনীতিবিষয়ক জোট। এতে অর্থনীতিবিষয়ক এজেন্ডার কথাই শুধু থাকবে।
ইউক্রেন হামলার পর গত বছর ইন্দোনেশিয়ার বালিতে জি-২০-এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তখনও যৌথ ইশতেহার নিয়ে বেশ হইচই হয়। তবে শেষ পর্যন্ত ইউক্রেন হামলার মৃদু সমালোচনা মেনে নিতে সম্মত হয় মস্কো। ফলে বাদ পড়তে পড়তেও তখন যৌথ ইশতেহার সম্ভব হয়।
তার আগে ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। তখনও জি-২০-এর শীর্ষ সম্মেলনে যৌথ ইশতেহার নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা-ও সম্ভব হয়েছিল।
কিন্তু ইউক্রেন পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান বদলেছে রাশিয়া। মস্কোর দাবি, ইশতেহারে যুদ্ধের প্রকৃত পটভূমি থাকতে হবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর গত দুয়েক মাসে যৌথ ইশতেহার নিয়ে বেশ কয়েকবার মন্তব্য করেছে। সর্বশেষ বুধবার (৬ সেপ্টেম্বর) ভারতের এক গণামধ্যমকে জয়শঙ্কর বলেছে, ’এবারের সম্মেলনে চীনের প্রেসিডেন্ট থাকছেন না। তার পরিবর্তে দেশটির প্রধানমন্ত্রী থাকবে। এতে করে আমাদের যৌথ ইশতেহার ঘোষণায় কোনো সমস্যা হবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুয়েত-ইরাক সীমান্ত ভেঙ্গে ফেলা হবে: সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কবর থেকে উঠে ঋণ নিলেন মৃত ব্যক্তিরা!
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মাত্র একটি মোটরসাইকেল বিক্রি হয়েছে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের এক সাবেক কর্মকর্তার পাচারের টাকায় অন্যদেরও বিলাসী জীবন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেয়া হবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংবিধান সংশোধনে অচিরেই কমিটি -চিফ হুইপ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ঢালাওভাবে টাকা ছাপিয়ে অর্থনীতি সচল রাখার পথে হাঁটবে না সরকার’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনদস্যু আতঙ্ক নিয়ে মৌয়ালদের যাত্রা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার, ডিজেল-অপরিশোধিত তেল আমদানির অনুমোদন
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)