যৌথভাবে সর্বাধুনিক জঙ্গিবিমান তৈরি করছে তুরস্ক ও পাকিস্তান
যৌথভাবে পঞ্চম প্রজন্মের জঙ্গিবিমান ও ড্রোন লঞ্চার তৈরি করছে পাকিস্তান ও তুরস্ক। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের বিমান বাহিনীর এই যৌথ প্রকল্প নিয়ে গত বছর অনেক আলোচনা হলেও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। দুই দেশ যে মডেলের জঙ্গিবিমান নিয়ে কাজ করছে তার নাম টিএফ-এক্স।
পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, জঙ্গিবিমানে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন বসানোর বিষয়ে সমঝোতা হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে আপত্তির আশঙ্কা রয়েছে। এমনটি ঘটলে ব্রিটেনের একটি কোম্পানির তৈরি ইঞ্জিন বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পাকিস্তানের সামরিক সূত্রে আরও বলা হয়েছে, ২০৩০ সালে নতুন প্রজন্মের এসব বিমান সেদেশের বিমান বাহিনীতে যুক্ত হবে। তবে তুরস্ক চলতি বছর শেষ হওয়ার আগেই বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করবে।
পঞ্চম প্রজন্মের এই বিমান দুই দেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে উভয়ের সমর শক্তি বেড়ে যাবে। কারণ এতে সর্বাধুনিক সমর প্রযুক্তি থাকছে। এই জঙ্গিবিমানের সাহায্যে আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন ও ছোড়া যাবে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।