যৌথবাহিনীর অভিযানে ৬ দিনে ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫১
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর ছিল অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন। এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, এখন (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ঢাকাসহ সারাদেশে লুট হওয়া অস্ত্রের মধ্যে ১১১টি উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্ত্র উদ্ধার অভিযানে এখন পর্যন্ত মোট ১১১টি অস্ত্র উদ্ধার হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।