যে শহরে বেশিরভাগ পুরুষ অবিবাহিত, বাড়ছে আত্মহত্যা
, ৪রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
দেশটির টোকিও শহরের ৩৫ শতাংশ পুরুষ ৫০ বছর বয়সেও বিয়ে করেনি।
একইসঙ্গে জাপানে একাকীত্ব ও আত্মহত্যার হার মানিয়েছে বিশ্বের অন্য সব দেশকে। ছয় মাসেই প্রায় অর্ধলাখ মানুষের মৃত্যু যখন প্রায় সমাজ বিচ্ছিন্ন অবস্থায় হয়, তখন আর যাই হোক এটিকে সাদা চোখের দেখার অবকাশ থাকে না।
জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যমতে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে দেশটির ৪০ হাজার মানুষ সঙ্গশূন্য অবস্থায় মারা গেছে। এদের মধ্যে ৪ হাজার মানুষের মৃত্যুর খবর জানতেই লেগে গেছে কয়েক মাস। এর থেকে আশ্চর্যজনক তথ্য, মৃত এই মানুষদের মধ্যে ১৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে প্রায় এক বছর পর।
দেশটির পুলিশ এজেন্সির তথ্য বলছে, যারা একা একা এভাবে মারা গেলো তাদের ৭০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। বহু বছর ধরে তারা এভাবে একা একা বাস করে আসছে। অনেকের সঙ্গে আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধদের হয়তো কালেভদ্রে যোগাযোগ হতো, অনেকের বেলায় সেটাও হতো না। একজন মানুষ বছরের পর বছর নিজ ঘরে মরে পড়ে আছে; এতটা নিঃসঙ্গতা আর একাকীত্ব বোধহয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাসিন্দাদের কাছে একেবারেই অপরিচিত এবং আতঙ্কেরও বটে।
শুধু একা মৃত্যুর ঘটনা না, জাপানের আত্মহত্যার পরিসংখ্যান দেখলেও রীতিমতো আঁতকে উঠতে হয়। দেশটির সংবাদমাধ্যম জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে দেশটিতে ২১ হাজার ৮১৮ জন মানুষ আত্মহত্যা করেছে। এদের মধ্যে ১৪ হাজার ৮৫৪ জন পুরুষ এবং ৬ হাজার ৯৬৪ জন নারী।
বয়স বিশ্লেষণ করে দেখা যায়, আত্মহত্যাকারীদের বড় একটি অংশ পঞ্চাশোর্ধ। আত্মহননের পথ বেছে নেয়া প্রায় ৪০ শতাংশের বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে। কিন্তু কেন এত সংখ্যক মানুষ প্রতিবছর জাপানে আত্মহত্যা করে- এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, মানসিক স্বাস্থ্যগত সমস্যার কারণেই এ দেশের বাসিন্দারা আত্মহত্যাকে সহজ সমাধান হিসেবে দেখে। একাকীত্বের মতো বিরস এক জীবন বেছে নেয়ার পর জাপানিদের মানসিক স্বাস্থ্যের অবস্থা দিনকে দিন আরও খারাপ হচ্ছে, নাজুক হয়ে উঠছে তাদের জীবনধারণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)