যে রকম হতে পারে পুলিশের নতুন ইউনিফর্ম-লোগো
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, পুলিশের প্রায় ১২টি ইউনিটের মধ্যে শুধু জেলা এবং মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে।
এখন পর্যন্ত পুলিশের নতুন ইউনিফর্মের জন্য ৬টি রং ও ১০টি লোগো শর্টলিস্ট করা হয়েছে। ইউনিফর্মে হালকা ধূসর (লাইট গ্রে) অথবা হালকা নীল (লাইট ব্লু) নির্ধারণের সম্ভাবনা বেশি বলে জানা যায়। তবে এখন পর্যন্ত ইউনিফর্মের কোনো রং চূড়ান্ত করা হয়নি।
ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের জন্য গঠিত কমিটি সূত্রে জানা যায়, পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে গঠিত কমিটি কয়েকটি মিটিং করেছে। মিটিংয়ে গঠিত কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, ইউনিফর্ম পরিবর্তনের ক্ষেত্রে ইউনিফর্মের রং কী হবে তা নিয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে অনেকগুলো রঙের বিষয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত ৬টি রং শর্টলিস্ট করা হয়েছে। রং চূড়ান্তের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে অন্য বাহিনীর ইউনিফর্মের রংও। যেন পুলিশের নতুন পোশাকের রং দেশে থাকা অন্য কোনো বাহিনীর ইউনিফর্মের রঙের সঙ্গে না মিলে যায়। এসব বিষয় বিবেচনা করে রং চূড়ান্ত করার বিষয়ে কাজ চলমান।
কমিটি সূত্রে জানা যায়, পুলিশের পোশাকের বাছাই করা রঙের মধ্যে রয়েছে হালকা নীল, হালকা ধূসর ও হালকা সবুজ। তবে হালকা ধূসর ও হালকা নীলের মধ্যে অনেকগুলো ডিজাইন এবং নীলের ওপরেও বেশ কয়েকটি রং দেখা হয়েছে। রং চূড়ান্ত করার ক্ষেত্রে হালকা রঙের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।
লোগোর বিষয়ে যে সিদ্ধান্ত:
গঠিত কমিটি সূত্রে জানা যায়, পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির লোগো পরিবর্তনের জন্যও দাবি উঠেছে। লোগো পরিবর্তনের জন্যও পুরোদমে কাজ করছে এ কমিটি। কমিটির একটি মিটিংয়ে ৪০টির মতো লোগো নিয়ে আলোচনা হয়। পুলিশের বিভিন্ন পর্যায় থেকে এই ৪০টি লোগো কমিটির কাছে আসে। ৪০টি লোগোর মধ্যে ১০টি শর্টলিস্ট করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।