যে দেশি ফলে ক্যানসার-হৃদরোগের ঝুঁকি কমে
বাজারে গেলেন কাঁচা সবজি কিনতে। দেখলেন ভ্যানে বিক্রি হচ্ছে জলপাই। যারা আচার খেতে পছন্দ করেন তাদের জলপাই অনেক প্রিয়। দেশি ফলের মধ্যে জলপাই অন্যতম। টক স্বাদের এই ফলে রয়েছে বিভিন্ন উপকারী উপাদান। জলপাই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।
আসুন, জেনে নেওয়া যাক জলপাইয়ের পুষ্টিগুণের কথা:
১. ভিটামিন সি এর ভালো উৎস জলপাই। এই ফল খাওয়ার অভ্যাস করলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।
২. হৃদযন্ত্র ভালো রাখতে কাজ করে জলপাই। খাবার তৈরিতে জলপাইয়ের তেল ব্যবহার করলে তা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই জলপাইয়ের তেল হৃদরোগের ঝুঁকি কমায়।
৩. জলপাইয়ের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। এই আঁশ খাবার হজমে সহায়তা করে। জলপাই শরীরের বাড়তি মেদ কমাতেও সাহায্য করে।
৪. জলপাইয়ের তেল ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। তাই জলপাই বা জলপাইয়ের তেলকে ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী বলে মনে করা হয়।
৫. জলপাই ভিটামিন ই এর বড় উৎস। জলপাইয়ের ভিটামিন ই কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয়। ফলে ক্যানসারের ঝুঁকি কমে।
৬. জলপাইয়ের তেল চুলের গোড়ায় লাগালে চুলের গোড়া মজবুত হয়। এতে চুল পড়ে যাওয়ার সমস্যা দূর হয়।
৭. জলপাইয়ে রয়েছে প্রদাহবিরোধী উপাদান। বয়সের কারণে অনেকেরই হাড়ের ক্ষয় হয়। হাড়ের ক্ষয়রোধ করে জলপাই তেল।
৮. নিয়মিত জলপাই খেলে আপনার বিপাকক্রিয়া ঠিকভাবে হবে। এ ছাড়া জলপাইয়ে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ চোখের জন্য উপকারী।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।