যে কারণে বেড়েছে শীতের তীব্রতা
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সামিন, ১৩৯১ শামসী সন , ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সারা দেশে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শীতের তীব্রতা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ‘সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে আসলে শীতের তীব্রতা বাড়তে শুরু করে। এখন যেমন ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ১৮.৫, আর সর্বনিম্ন ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বাড়া ও কমার ব্যবধান মাত্র ৫ ডিগ্রি। এ কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।’
তিনি বলেন, ‘যদি এই পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, তাহলেই শীতের অনুভূতি বাড়তে থাকে। আর যদি পার্থক্য পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, তখন শীতের অনুভূতি প্রকট থেকে প্রকটতর হয়। অর্থাৎ হাড়কাঁপানো শীত অনুভূত হয়। এখন ঢাকার অবস্থা সেরকমই।’
আবহাওয়া অফিস জানায়, একইভাবে প্রায় বেশিরভাগ জেলায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের তীব্রতা দেখা যাচ্ছে। এর পাশাপাশি আকাশে মেঘ না থাকায় উত্তরের হিমেল বাতাস সহজে নিচে নেমে আসাও একটি কারণ। এর আগে ডিসেম্বর মাসে শীত যখন অনুভূত হচ্ছিল না, তখন আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, আকাশে মেঘ থাকলে ঠান্ডা বাতাস নিচে নামতে পারে না।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৮.৮, যা জুমুয়াবার (১২ জানয়ারি) ছিল কিশোরগঞ্জের নিকলিতে এবং চুয়াডাঙ্গায় ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় আজ তাপমাত্রা ১৪.৭, যা জুমুয়াবার ছিল ১৩.৯ ডিগ্রি।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, ১১ ডিগ্রির নিচে থাকা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে- রাজশাহীর বদলগাছিতে ৮.৯, সৈয়দপুরে ৯, তেতুলিয়ায় ৯.৩, চুয়াডাঙ্গায় ৯.৫, রাজশাহী ৯.৬, ঈশ্বরদীতে ৯.৭, কুমারখালিতে ১০, রংপুরের ডিমলায় ১০.১, রংপুরে ১০.৩, বরিশালে ১০.৭, যশোর ও রাজারহাটে ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে সময় লাগবে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক সম্পর্ক নতুন করে পর্যালোচনা করবে আমিরাত
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ১০ শতাংশ তেল রফতানি ক্ষমতা হারালো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে লেবানন-ইসরাইলের মধ্যে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে -লেবানননে দখলদার হামলা নিয়ে শঙ্কা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন প্রায় ৮০ হাজার কর্মী
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংসদে পাস হলো যে ২০টি বিল
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কান্না করায় নিজ সন্তানকে হত্যা, মায়ের স্বীকারোক্তি!
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থাইল্যান্ডের রিসোর্টে ২১ বাংলাদেশি আটক
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)