যেভাবে শহিদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানো দরকার ছিল তা এখনো পারিনি -সারজিসর
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের পাশে যেভাবে দাঁড়ানো দরকার ছিলো তা এখনো পারিনি বলে মন্তব্য করেছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যেভাবে শহিদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানো দরকার ছিলো তা এখনো পারিনি। তবে চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি ছিলো না। এই ফাউন্ডেশনের কার্যক্রম মাত্র শুরু হয়েছে। যার কার্যক্রম আমরা জীবন দিয়ে হলেও ধরে রাখবো। আমরা সবার কাছে যাব, কথা শুনবো।
সারজিস আলম বলেন, তাদের পরিবারের অন্তত একজনকে চাকরির ব্যবস্থা করাসহ পাশে দাঁড়ানোর সব পরিকল্পনা রয়েছে। শহিদ পরিবারকে সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করছে শহিদ স্মৃতি ফাউন্ডেশন। নভেম্বর মাসের মধ্যে শহিদদের লিস্ট চূড়ান্ত করার চেষ্টা করবে ফাউন্ডেশন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।