যেভাবে বিকাশ-নগদ এজেন্টের নম্বর নিয়ন্ত্রণে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো তারা
নিজস্ব প্রতিবেদক:
প্রথমে বিকাশ বা নগদের এসআরদের সঙ্গে সখ্য গড়ে তুলতো তারা। এরপর সেই এসআরদের কাছ থেকে নতুন এজেন্টদের নম্বরের তালিকা হাতিয়ে নিতো। গত ২ বছর ধরে দেশের বিভিন্ন এলাকার প্রায় ৬০-৭০ জন বিকাশ-নগদ এজেন্ট ব্যবসায়ীকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছে। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার লোভে এবং মাদক সেবনের অর্থ যোগাতে এই প্রতারণার আশ্রয় নেয় তারা। পৃথক অভিযানে এমনই দুটি চক্রের ৯ সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও ফরিদপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১০।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে সাধারণ মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রধানের নামে বিকাশ ও নগদের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন, ৩৫টি সিম কার্ড, ৫টি মোবাইলের চার্জার, ১টি ল্যাপটপ, ১টি ব্যাগ ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন।
তিনি জানান, সখ্য গড়ে তোলার পর চক্রটি বিকাশ বা নগদের এসআরদের কাছ থেকে এজেন্টদের নম্বরের তালিকা হাতিয়ে নিতো। এরপর এসআর সেজে তারা নতুন কোনও এজেন্টের নম্বরে কল করতো। বলতো আমি বিকাশ বা নগদের এসআর। আপনি তো শুধু টাকা পাঠান, নতুন কিছু সেবা যুক্ত করে নিলে লাভ বেশি পাবেন। তাদের এমন কথা শুনে দোকানি এজেন্ট বলতো, ঠিক আছে তাহলে সেট করে দেন। দোকানি অবিশ্বাস করলে বিকাশের এসআরের সঙ্গে যোগাযোগ করতে বলতো। এরই মধ্যে এসআরের নম্বর ক্লোন করে সেই এজেন্টকে ফোন দিতো। বলতো আমাদের সিনিয়র স্যার আপনাকে হয়তো ফোন দিয়েছিল, আপনি তথ্য দিয়ে সহায়তা করেন। এবার এজেন্ট দোকানির বিশ্বাস জন্মে। পরে তাকে প্রতারক চক্রের সদস্যরা ফোন দিলে তারা যেভাবে তথ্য চায় সেভাবে তথ্য দেয়। কিন্তু এর মধ্যেই হাতিয়ে নেওয়া হয় সেই এজেন্টের গোপন পিন নম্বর। তার অ্যাকাউন্ট পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে পরবর্তীতে যত টাকা ঢুকে সবটাই হাতিয়ে নেয় চক্রটি।
আরও পড়ুন
সব ›
৯ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত?
মা’কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েও
এআই ছবি ছড়িয়ে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ বলে অপপ্রচার আ.লীগের
নড়াইল সংবাদদাতা: এআই তৈরি ছবিতে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের দাবিতে অপপ্রচার ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আও…
ইউটিউবে শিখে ইয়াবা তৈরি, মেশিনসহ তরুণ গ্রেপ্তার
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
গোপালগঞ্জে আওয়ামী লীগের কৌশল সফল হতে দেয়নি সরকার : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ৫ থেকে ৬ শ মানুষ হত্যার মাধ্যমে লাশের রাজনীতি করার যে ফাঁদ আওয়ামী লীগ তৈরি করেছিল…
আওয়ামী লীগের বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত চলছে : প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রা…
বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়কে বেকারত্বের কারখানা বানানো যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছ…
এত কিছুর পরও সরকার শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরির মাধ্যমে …
‘প্রয়োজনে সংবিধান সংশোধন করে আ.লীগকে নিষিদ্ধ করা হবে’
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের…
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ব্যবস্থাপনায় অনাকাক্সিক্ষত রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।