যুদ্ধাপরাধীদের নামে শিক্ষা প্রতিষ্ঠান, বাতিলের প্রস্তাব মন্ত্রণালয়ে
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের নামে চট্টগ্রামে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বাতিলের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (২৫ মে) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতারের সই করা এক চিঠিতে এ প্রস্তাব পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাটহাজারী উপজেলার ফজলুল কাদের চৌধুরী আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিবর্তে এলাকার নামানুসারে রহিমপুর আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজে পরিবর্তন করে প্রতিষ্ঠান প্রধান রেজুলেশন ও প্রত্যয়নপত্রসহ আবেদন করেছেন। এ আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়ের নাম ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিবর্তে রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিবর্তনের বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপনের জন্য পেশ করা হলো’।
অপর চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নামকরণে প্রাপ্ত তথ্য ও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, মাহমুদুন্নবী চৌধুরী শান্তি কমিটির প্রধান হিসাবে মুক্তিযুদ্ধবিরোধী কর্মকা-ে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। বিদ্যালয় ও ম্যানেজিং কমিটির সভাপতিকে এ ব্যাপারে অবহিত করা হয়। আবেদনে উক্ত বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মাইজপাড়া উচ্চ বিদ্যালয় নামকরণ করার জন্য প্রধান শিক্ষক ও সভাপতির যৌথ স্বাক্ষরে প্রস্তাব প্রেরণ করেন। ম্যানেজিং কমিটির সদস্যরা ও মুক্তিযোদ্ধা সংসদ পতেঙ্গা থানা কমান্ড এর আবেদনে শহীদ মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হাইস্কুল নামকরণের প্রস্তাব করা হয়।
এমতাবস্থায় সার্বিক বিবেচনায় মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মাইজপাড়া বিদ্যালয় অথবা শহীদ মুক্তিযোদ্ধা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়-এ দুই নামের যে কোনও একটি নামকরণে সদয় সম্মতি জাপন করার জন্য সুপারিশসহ অনুরোধ করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী বলেন, চট্টগ্রামের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নামের বিষয়ে অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












