যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিক
, ২৩ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর নীতিমালা প্রণয়ন করেছে। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই সে একাধিক নির্বাহী আদেশ জারি করেছে, যার মধ্যে রয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল এবং সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা। এসব পদক্ষেপের প্রভাব ইতিমধ্যে দেখা যেতে শুরু করেছে।
ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির সঙ্গে তাল মিলিয়ে ভারত সরকারও তাদের অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের শনাক্ত ও ফিরিয়ে নেওয়ার জন্য কাজ করতে প্রস্তুত নয়াদিল্লি।
যুক্তরাষ্ট্র প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধ অভিবাসীকে চিহ্নিত করেছে, যাদেরকে ভারতে ফেরত পাঠানো হবে। ভারত সরকার এই বিষয়ে যাচাই-বাছাই করে প্রক্রিয়া শুরু করবে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয় অভিবাসীদের মধ্যে পাঞ্জাব ও গুজরাটের তরুণদের সংখ্যা বেশি। তবে কোন রাজ্যের কতজন এই তালিকায় রয়েছে, তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।
অবৈধ অভিবাসন প্রতিরোধ করা ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই সে সীমান্তে সেনা মোতায়েন এবং জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেয়। তার এসব পদক্ষেপের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন কঠোর অবস্থান স্পষ্ট করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)