যুক্তরাষ্ট্র-চীন ‘দূরত্ব বাড়ছেই’, পরিস্থিতি বদলের সম্ভাবনাও ক্ষীণ
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৬ মার্চ, ২০২৩ খ্রি:, ১২ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মস্কোতে শি জিনপিংয়ের সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ফাটল যে আরও চওড়া হয়েছে, তাই দেখাচ্ছে। কারও কারও মতে ১৯৭০ এর দশকে বেইজিং-ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দুই দেশের মধ্যে এতটা দূরত্ব আর কখনোই তৈরি হয়নি।
শি এবার মস্কো সফরে যাওয়ার পর রাশিয়া-চীন উভয় দেশ একসঙ্গে যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে।
গত ৪ ফেব্রুয়ারি চীনের বেলুনকে গুলি করে ভূপাতিত করার মার্কিন সিদ্ধান্তে বেইজিংয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। ওয়াং ই বেলুন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে ‘উন্মাদনা’ বলে অ্যাখ্যা দেয়।
এর তিনদিন পর বাইডেনের দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণও বেইজিং-ওয়াশিংটন তিক্ততা আরও বাড়িয়ে তোলে; ওই ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বমঞ্চে শি-র অবস্থান নিয়ে প্রশ্ন তোলে, যা চীনের কর্মকর্তাদের ক্ষেপিয়ে দেয়, বলেছে একটি সূত্র।
মার্কিন প্রতিনিধি পরিষদের চীন সংক্রান্ত সিলেক্ট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান মাইক গালাহারের মতো অনেকে আবার বেইজিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চায়।
তাদের ভাষ্য, চীন ও রাশিয়া এরই মধ্যে ‘নতুন স্নায়ু যুদ্ধে’ জড়িয়ে গেছে।
চীন যেন রাশিয়ার ইউক্রেইন অভিযানের পদাঙ্ক অনুসরণ করে তাইওয়ানে আক্রমণ করে না বসে, তা নিশ্চিতে ওয়াশিংটনের উচিত ‘আগ্রাসী হয়ে তাইওয়ানে সামরিক অস্ত্রশস্ত্র বিক্রিতে থাকা সব বাধা তুলে নেওয়া এবং স্বশাসিত দ্বীপটির গণতন্ত্র গিলে খেতে শি জিনপিংয়ের যে উচ্চাশা তা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের শক্তি যে সক্ষম তা নিশ্চিত করা’, বলেছে গালাহার।
তবে শি-র সঙ্গে ফোনালাপে বাইডেন এখন চীনের প্রেসিডেন্টকে বেশ সাহসী আর শক্তিশালী অবস্থানেই দেখতে পেতে পারে, কেননা ইতিমধ্যেই সে সৌদি ও ইরানের মধ্যে সম্পর্ক পুনর্স্থাপন করে ফেলেছে, পুতিনের সঙ্গে বৈঠকও সেরেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ ইসরায়েলি সন্ত্রাসী সেনা হতাহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












