যুক্তরাষ্ট্রে সরকারি ঋণ ছাড়িয়েছে ৩৬ ট্রিলিয়ন ডলার
, ১৮ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ২১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
প্রথমবারের মতো ৩৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে মার্কিন সরকারি ঋণ। দেশটির হালনাগাদ আর্থিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন ওয়েবসাইট ইউএস ডেট ক্লক এ তথ্য জানিয়েছে। খবর আরটি ইন্টারন্যাশনাল এর।
প্রতিবেদনে জানা গেছে, গত জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে সরকারি ঋণ প্রায় ৬ শতাংশ বেড়েছে। এ সময়ে প্রায় চার মাসে ১ ট্রিলিয়ন ডলার বেড়েছে। জুলাই শেষে ইউএস ট্রেজারি জানিয়েছিল, জাতীয় ঋণ ৩৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে নতুন তথ্যটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি মার্কিন অর্থ বিভাগ।
গত আগস্টে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও) এক প্রতিবেদনে জানিয়েছিল, ২০২৭ সালের মধ্যে ঋণ জিডিপির ১০৬ শতাংশে পৌঁছতে পারে এবং ২০৩৪ সাল নাগাদ ১২২ শতাংশ হতে পারে।
এছাড়া জুলাইয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদনে বলা হয়েছিল, বর্তমান নীতির অধীনে সরকারি ঋণ ধীরে ধীরে বাড়বে এবং ২০৩২ সালের মধ্যে এটি জিডিপির ১৪০ শতাংশের বেশি হতে পারে।
ওই সময় আইএমএফ সতর্ক করে বলেছিল, উচ্চ রাজস্ব ঘাটতি এবং চলমান ঋণ বৃদ্ধির কারণে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব অর্থনীতির জন্যও বিপদ সৃষ্টি হতে পারে। এ চাপ কমানোর জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)