যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যাচেষ্টা: ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা অভিযুক্ত
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৯ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খালিস্তানপন্থী শিখ নেতাকে হত্যার ব্যর্থ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ভারতের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়া এই ব্যক্তির নাম বিকাশ যাদব। তাকে অভিযুক্ত করার তথ্য গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়।
মার্কিন বিচার বিভাগের অভিযুক্তকরণ নথিতে বিকাশ যাদবকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটনের অভিযোগ, যুক্তরাষ্ট্র-কানাডার দ্বৈত নাগরিক খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্রে ভারতীয় এজেন্টরা জড়িত ছিলো।
মার্কিন অভিযুক্তকরণের নথিতে বলা হয়, ২০২৩ সালের মে মাস থেকে পান্নুনের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনায় ভারতে ও বিদেশে থাকা অন্য ব্যক্তিদের সঙ্গে একত্রে কাজ করেছিলো বিকাশ যাদব। সে সময় সে ভারত সরকারের কর্মচারী ছিলো।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যাদব এখন ভারতে আছে। যুক্তরাষ্ট্র তার প্রত্যর্পণ চাইবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে এক বিবৃতিতে বলেছে, মার্কিন সংবিধানে যেসব অধিকারের সুরক্ষা দেওয়া হয়েছে, তা চর্চার জন্য যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে সহিংসতাসহ অন্যান্য তৎপরতা সহ্য করবে না তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)