শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ধস

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, রাত ২:৩৯
যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ধস
আল ইহসান ডেস্ক:
দেশটিতে পাঁচ মাসে প্রবৃদ্ধি কমেছে ৯ শতাংশ, আয় কমছে ইউরোপীয় ইউনিয়নেও, নেতিবাচক প্রভাব জার্মানি, ইতালি ও বেলজিয়ামে।
সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে ধস নেমেছে। চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর এ পাঁচ মাসে ৩ হাজার ৬৪০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.২ শতাংশ কম। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বর প্রান্তিকে ৪ হাজার ৯ মিলিয়ন ডলার পণ্য রপ্তানি হয়েছিল। দেখা যাচ্ছে, গতবারের তুলনায় চলতি অর্থবছরের পাঁচ মাসে রপ্তানি কমে গেছে প্রায় ৩৬৯ মিলিয়ন ডলারের। স্থানীয় মুদ্রায় যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে প্রায় ৪০ হাজার ৭৭৪ কোটি টাকার। বাংলাদেশের মোট পণ্য রপ্তানির প্রায় ১৭ ভাগ আয় আসে যুক্তরাষ্ট্র থেকে। ফলে বৃহত্তম এ গন্তব্যে পণ্য রপ্তানি হ্রাসের বিষয়টি সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে। রপ্তানি কমেছে ইউরোপীয় ইউনিয়নের বড় গন্তব্য জার্মানি, ইতালি, বেলজিয়ামেও। বড় বাজারগুলোর রপ্তানি কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশের সামগ্রিক রপ্তানি আয়ে। গত সোমবার প্রকাশিত ইপিবির তথ্যে দেখা গেছে, নভেম্বরে রপ্তানি আয় এসেছে ৪ হাজার ৭৮৪ মিলিয়ন ডলারের। এটি আগের অর্থবছরের একই মাসের তুলনায় প্রায় ৬ শতাংশ কম।
যুক্তরাষ্ট্রে যেভাবে রপ্তানি কমেছে: রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও যুক্তরাষ্ট্রে রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক ছিল। ওই মাসে ৮০৯ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। আগের অর্থবছরের জুলাইয়ে রপ্তানির পরিমাণ ছিল ৭৮৬ মিলিয়ন ডলার। তবে এর পর থেকেই প্রতি মাসে কমতে থাকে রপ্তানি আয়। চলতি অর্থবছরের আগস্টে যুক্তরাষ্ট্রে রপ্তানি আয় সামান্য কমে ৮০৬ মিলিয়ন ডলারে নামে। সেপ্টেম্বরে বড় ধরনের পতন ঘটে আয় নেমে আসে ৬৭৫ মিলিয়ন ডলারে। এক মাসেই প্রায় ১৩১ মিলিয়ন ডলার পণ্যের রপ্তানি কমে যায়। আর অক্টোবরে ধস নামে রপ্তানিতে। আয় কমে ৫৭৪ মিলিয়ন ডলারে নেমে গেছে।
রপ্তানি কমছে ইউরোপীয় ইউনিয়নেও: বাংলাদেশি তৈরি পোশাক পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্যে সবচেয়ে বেশি আয় আসে জার্মানি থেকে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য জার্মানি। কিন্তু চলতি অর্থবছরে এ দেশটিতেও রপ্তানিতে ধস নেমেছে। চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর প্রান্তিকে দেশটিতে ২ হাজার ৪৪৬ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫.৬৮ শতাংশ কম। গত অর্থবছরের জুলাই-নভেম্বর প্রান্তিকে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৯০২ মিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় এবার রপ্তানি কমেছে প্রায় ৪৫৬ মিলিয়ন ডলারের। ইউরোপীয় ইউনিয়নের আরেক বড় গন্তব্য ইতালিতে এত দিন রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক থাকলেও নভেম্বরে এসে নেতিবাচক হয়ে গেছে। চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর প্রান্তিকে দেশটিতে পণ্য রপ্তানি কমেছে.৬৭ শতাংশ। এ ছাড়া গত পাঁচ মাসে বেলজিয়ামে রপ্তানি কমেছে প্রায় ১০ শতাংশ। ইইউ দেশগুলোয় পণ্য রপ্তানিতে বাংলাদেশ শুল্কমুক্ত বাজার সুবিধা পায়। এর পরও জার্মানি ও ইতালির মতো বড় বাজারগুলোয় দেশের রপ্তানি কমে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। বাংলাদশের মোট পণ্য রপ্তানির ৪৮ শতাংশের গন্তব্য ইইউভুক্ত ২৭ দেশ। আর একক দেশ হিসেবে সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশের প্রায় ৬৫ শতাংশ রপ্তানি আয় আসে। এ গন্তব্য থেকে রপ্তানি কমার কারণটি সে কারণেই বেশি উদ্বেগ ছড়াচ্ছে। এর ওপর আরও বড় আতঙ্ক হয়ে দেখা দিয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের ঘোষিত শ্রমনীতি। ওই নীতি নিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গৃহীত স্মারক নিয়ে বাংলাদেশের শঙ্কিত হওয়ার অনেক কারণ রয়েছে। চিঠিতে এর রাজনৈতিক ব্যবহারের বিষয়টিও তুলে ধরে বলা হয়েছে, এর ফলে বাণিজ্য নিষেধাজ্ঞার মতো ঘোষণা আসতে পারে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ১ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ১ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ১ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ১ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ১ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ১ দিন আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা ১ দিন আগে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে ২ দিন আগে ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’ ২ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ২ দিন আগে সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ … ২ দিন আগে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।… ২ দিন আগে