যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার সাইবার হামলার অভিযোগ চীনের
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৫ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নবম এশিয়ান শীতকালীন গেমস ঘিরে সাইবার হামলার পেছনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) তিন কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে চীন। দেশটির হারবিন শহরের পুলিশ সামাজিক মাধ্যম উইবোতে প্রকাশিত এক বিবৃতিতে এই অভিযোগ করেছে।
অভিযুক্ত হিসেবে তিন মার্কিন নাগরিক এনএসএ’র সাইবার যুদ্ধবিষয়ক গোয়েন্দা ইউনিট ‘অফিস অব টেইলার্ড অ্যাকসেস অপারেশনস’-এ কাজ করে বলে জানানো হয়েছে।
চীনের কম্পিউটার ভাইরাস পর্যবেক্ষণ সংস্থা জানায়, ২৬ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত গেমসের আগে ও চলাকালীন সময়ে-হারবিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে ২ লাখ ৭০ হাজারের বেশি বিদেশি সাইবার আক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশ হামলা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।
এই হামলার লক্ষ্য ছিল তথ্য প্রচার ব্যবস্থা, আগমন ও প্রস্থানের নিয়ন্ত্রণব্যবস্থা, কার্ড পেমেন্ট সিস্টেম ও স্থানীয় অবকাঠামো।
গত মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছে, এ বিষয়ে ওয়াশিংটনের কাছে বিভিন্নভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মুখপাত্র লিন জিয়ান বলেছে, আমরা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছি, চীনের বিরুদ্ধে ভিত্তিহীন দোষারোপ ও হামলা বন্ধ করুক। সে আরও জানায়, বেইজিং নিজেদের সাইবার নিরাপত্তা রক্ষায় ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে।
বেইজিংয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত তিনজনের খোঁজ দিতে পারলে এবং তাদের গ্রেফতারে সহায়তা করলে পুরস্কার দেওয়া হবে। তবে কী ধরনের পুরস্কার দেওয়া হবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। চীনে আগে থেকেই গোয়েন্দা তথ্য জানালে অর্থমূল্য প্রদানের নিয়ম রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)