যুক্তরাষ্ট্রের তুষারঝড়ে জনজীবন বিপন্ন, ঘরবন্দী অর্ধলক্ষ
, ২৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ আশির, ১৩৯১ শামসী সন , ০৬ মার্চ, ২০২৪ খ্রি:, ২২ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে প্রবল তুষারঝড় আঘাত হেনেছে। বিপজ্জনক এই তুষারঝড়ে সেখানকার মহাসড়ক বন্ধ হয়ে গেছে, ঘর-বাড়ি হয়েছে বিদ্যুৎহীন।
এই পরিস্থিতিতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডাব্লিউ) সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের যে যেখানে আছে সেখানেই থাকার অনুরোধ করা হয়েছে।
বর্তমানে অর্ধলক্ষাধিক মানুষ বিদ্যুৎ পরিসেবার বাইরে রয়েছে।
স্থানীয় সময় শনিবার ইউএস টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের সময় এখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০৫ কিলোমিটারে (ঘণ্টায় ১৯০ মাইল) পৌঁছেছিলো বলে জানা গেছে। আবহাওয়াবিদরা ১০ ফুট তুষারপাতের পূর্বাভাস দিয়েছিলো। এই পরিমাণ তুষার লেক তোহোর আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের জীবন-হুমকির উদ্বেগ তৈরি করতে পারে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডাব্লিউ) সিয়েরা নেভাদা পর্বতমালার জন্য তুষারঝড়ের সতর্কতা জারি করেছে। উচ্চতর স্থানগুলোতে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝড়ের কারণে শনিবার ইন্টারস্টেট ৮০ মহাসড়ক বন্ধ করা হয়েছে। তুষারঝড়ের কারণে গাড়িচালকদের কাছে যেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জরুরি কর্মীদের। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি এলাকা।
অবশ্য যুক্তরাষ্ট্রের আরও কিছু অংশ আবার চরম আবহাওয়ার মোকাবিলা করছে। দেশটির টেক্সাসে দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে দমকলকর্মীরা কঠিন আবহাওয়ার মধ্যে বিশাল দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)