যিনি আল্লাহওয়ালা হয়েছেন উনার পথ অনুসরণ করে চলো
হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের যামানা শেষ হয়ে গেছে বা অতিবাহিত হয়ে গেছে। এখন ওলীআল্লাহ উনাদের যামানা অব্যাহত রয়েছে। বর্তমান যামানায় আমরা তো নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে পাবো না। কিন্তু উনাদের পরে উনাদের কায়িম-মাকাম হিসেবে যুগে যুগে নায়িবে রসূল, ওয়ারাছাতুল আম্বিয়া উনারা এসেছেন,আসবেন এবং উনারা যা করে গেছেন উনারা উনাদের অনুরূপ তাই করবেন। ক্বিয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।
এ প্রসঙ্গে সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللّٰهُ تَعَالىٰ عَنْهُ فِيْمَا اَعْلَمُ عَنْ رَّسُوْلِ اللّٰهِ ﷺ قَالَ اِنَّ اللّٰهَ عَزَّ وَجَلَّ يَبْعَثُ لِهٰذِهِ الْاُمَّةِ عَلٰى رَأْسِ كُلِّ مِأَةِ سَنَةٍ مَنْ مُجَدِّدُ لَهَا دِيْنَهَا ۞
অর্থ : হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি প্রত্যেক হিজরী শতকের শুরুতে এ উম্মতের জন্য একজন মুজাদ্দিদ উনাকে পাঠাবেন। যিনি সম্মানিত দ্বীন-ইসলাম উনার তাজদীদ মুবারক করবেন। ” (আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার হাক্বীক্বী মিছদাক্ব হিসেবে প্রত্যেক হিজরী শতকের ন্যায় এ আখিরী যামানায় হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের আখাছছুল খাছ নায়িব হয়ে অমানিশার প্রহর মিটিয়ে দিয়ে উম্মতের নাযাতের জন্য এ জমিনে তাশরীফ মুবারক এনেছেন ১৫ শতকের মুজাদ্দিদ রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি এবং উনারই সম্মানিতা যাওজাতুম মুকাররমাহ সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম উনারা। সুবহানাল্লাহ!
উনারা হচ্ছেন কুল উম্মাহর জন্য হিদায়েতী নূর মুবারক। সুবহানাল্লাহ। কাজেই উনাদের ইত্তেবা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। উনারা প্রতিনিয়ত এই পথহারা মুসলিম উম্মাহকে পবিত্র কালামুল্লাহ শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের সম্মানিত বিষয়গুলি শিক্ষা দিয়ে যাচ্ছেন। কাজেই উনারা হচ্ছেন খাঁটি আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালী। সুবহানাল্লাহ। তাই উনাদেরই মত, উনাদেরই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَاتَّبِعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَىَّ ۞
অর্থ : যিনি আমার দিকে রুজু হয়েছেন অর্থাৎ যিনি আল্লাহওয়ালা হয়েছেন উনাদের পথ অনুসরণ করে চলো।
মূলকথা, আমরা এই পবিত্র আয়াত শরীফ থেকে বুঝতে পারলাম যে, এ যামানায় আখাছ্ছুল খাছ আল্লাহওয়ালা আল্লাহওয়ালী উনারা হচ্ছেন সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহাস সালাম ও উনার মহাসম্মানিতা যাওজাতুম মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম এবং উনাদের মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা। উনারা হাক্বীক্বীভাবে মহান আল্লাহ পাক উনার দিকে রুজু আছেন। আর উনারাই উপরোক্ত আয়াত শরীফ উনার হাক্বীকী কায়িম-মাকাম। সুবহানাল্লাহ!
খলিক্ব, মালিক রব মহান আল্লাহ পাক তিনি যেন দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ, মহিলা, জ্বিন, ইনসান সকলকে উনাদের মত ও পথে চলে খালিছ আল্লাহওয়ালা, আল্লাহওয়ালী হওয়ার তাওফীক্ব দান করেন। আমীন!
-সাইয়্যিদাহ সুমাইয়া আহমদ।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।