মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশান নছীহত মুবারক:

যিকির আযকার না করলে ইখলাছ হাসিল হয় না, আর ইখলাছ হাসিল না হলে কোন ইবাদত বন্দেগীই কবুল হবে না

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১২:৪৩
যিকির আযকার না করলে ইখলাছ হাসিল হয় না, আর ইখলাছ হাসিল না হলে কোন ইবাদত বন্দেগীই কবুল হবে না
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার যিকির ফিকির এতবেশী করতে হবে মানুষ যেনো পাগল মনে করে। যে অবস্থায় থাকুক না কেনো, ব্যাবসা বাণিজ্য চাকরী বাকরী পড়ালেখা যেটাই করা হোক না কেনো সব অবস্থায় যিকির আযকার ঠিক রাখতে হবে। বরং তখন আরো বেশী বেশী যিকির করলে সব কাজে বরকত হবে, সহজেই কামিয়াবী হাসিল হবে। যিকির আযকার না করলে ইখলাছ হাসিল হয় না আর ইখলাছ হাসিল না হলে কোন ইবাদত বন্দেগীই কবুল হবে না। এজন্য ইবলিশ কোন কাজে মুসলমানদেরকে বাধা না দিলেও সবসময় যিকির আযকার করতে বাধা দেয়। কারণ যিকির আযকারের মাধ্যমে ইখলাছ অর্জন হয়ে গেলে শয়তান আর দিলের মধ্যে থাকতে পারেনা। শয়তান তখন পালিয়ে যায়।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মানুষ যত কিছ্ ুদাবী করুক যদি তার ইখলাছ অর্জন না হয় তবে তার দ্বারা কোন কাজ হবে না। এজন্য পবিত্র হাদীস শরীফ উনার মধ্যে শহীদ, আলেম-ক্বারী, দানশীল তাদেরকে পরকালে সবার আগে বিচার করে জাহান্নামে পাঠানোর কথা বলা হয়েছে। কারণ দুনিয়াতে তাদের কোন আমলই মহান আল্লাহ পাক উনার জন্য করা হয়নি, ইখলাসের সাথে তাদের কোন আমল করা হয়নি। সেজন্য তাদের শাহাদাত, তালিম, দান কোনটাই কবুল করা হয়নি। এখন এদের মতো লোক যদি জাহান্নামে যায় তাহলে জান্নাতে যাবে কে? আসল কথা হলো, ইখলাছ না থাকার কারণেই তারা জাহান্নামে গেছে সেজন্য সকলের জন্য ফরজে আইন হলো ইখলাছ অর্জন করা। তার জন্য বায়াত মুবারক গ্রহণ করে যিকির ফিকির করে সোহবত মুবারক ইখতিয়ারের মাধ্যমে ইখলাছ অর্জন করতে হবে। ইখলাসের সাথে করলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, কারো ইখলাছ হাসিল না হলে তার জিন্দেগীটাই বরবাদ হবে। এজন্য অবশ্যই একজন মুরশিদে কামিল আলাইহিস সালাম উনার নিকট বায়াত মুবারক গ্রহণ করে সবক নিয়ে যিকির আযকার করতে হবে। কারণ ইখলাছ না থাকলে সারাদিন সবকিছু দুনিয়ার জন্যই করা হবে। কোনটাই মহান আল্লাহ পাক উনার জন্য এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জন্য করা হবে না। সবাইকে ফিকির করতে হবে দুনিয়ার চব্বিশ ঘন্টা সময় কতটুকু দুনিয়ার জন্য করা হলো আর কতটুকু পরকালের জন্য করা হলো। দুনিয়ার সামান্য সময়ের সুখের জন্য যদি এত কোশেশ করা লাগে তাহলে পরকালের চিরস্থায়ী সুখের জন্য কতটুকু সময় ব্যয় করতে হবে সেটা ভালো করে ফিকির করতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মানুষের নফস পাপ কাজে বেশী বেশী ওয়াসওয়াসা দেয়। সেজন্য নফসকে নিয়ন্ত্রণ করার জন্য যিকির আযকার করতে হবে। নফসকে নিয়ন্ত্রণ করে নেক কাজে মশগুল করতে হবে। আগের যুগে মানুষের গুনাহখতা কম ছিলো, আর এখনতো কদমে কদমে গুনাহ আর গুনাহ। তাহলে এখন কতবেশী যিকির আযকার করতে হবে। অনেক বেশী যিকির করে এসব বদ তাছির হতে মুক্ত থাকতে হবে। বর্তমানে যিকির আযকারের গুরুত্ব সম্পর্কে কেউ জানেও না বুঝেও না। যিকির করা হচ্ছে মূল ইবাদত, এটি করার জন্যই সবসময় তাগিদ দিতে হবে। নামাজ ফরজ না হবার পরও বাচ্চাদেরকে সাত বছর হতে নামাজের জন্য তাগিদ দিতে বলা হয়েছে। দশ বছর বয়সে নামাজ না পড়লে বেত্রাঘাত করে শাস্তি দিয়ে নামাজ পড়াতে বলা হয়েছে। অথচ দশ বছর বয়সে কিন্তু নামাজ ফরজ হয় না। তাহলে নামাজ না পড়লে যদি দশ বছরেই শাস্তি দিতে হয় তাহলে যিকির করার ফরজ আদায় না করার কারণে কেমন শাস্তি দিতে হবে। আসলে যিকিরের গুরুত্ব না বুঝার কারণেই মুসলমানদের এত কঠিন অবস্থা। যিকির আযকার না থাকার কারণে সবাই গাইরুল্লাহ দুনিয়াদারীতে মগ্ন হয়ে যায়। যিকির ফিকিরের মাধ্যমে নিসবত হাসিল হবে। সেজন্য ইলমে তাসাউফ হতে দূরে রাখার জন্য, ওলীআল্লাহ উনাদের নিকট বায়াত গ্রহণ করা হতে বিরত রাখার জন্য কাফির মুশরিকরা তাদের সবরকমের চক্রান্ত করে যাচ্ছে। এজন্য সবাইকে যিকির আযকার বেশী বেশী করে ইখলাছ হসিলের মাধ্যমে কাফির মুশরিকদের যাবতীয় চক্রান্তকে প্রতিহত করতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে