যা যা থাকছে শাহজালালের তৃতীয় টার্মিনালে
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
বিশ্বের অত্যাধুনিক বিমানবন্দরগুলোতে যেসব সুবিধা থাকে তার সব কিছুই মিলবে শাহজালালের তৃতীয় টার্মিনালে। ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার অ্যাপ্রোন এলাকায় এক সঙ্গে রাখা যাবে ৩৭টি উড়োজাহাজ। যারা বিমানবন্দরের দীর্ঘপথ হাঁটতে পারবেন না তাদের জন্য সংযোজন করা হয়েছে ৪টি স্ট্রেইট এসকেলেটর।
২৬টি বোডিং ব্রিজ দিয়ে টার্মিনাল থেকে ওঠা যাবে বিমানে। থাকছে ১৬টি ব্যাগেজ বেল্ট, ব্যাগেজ স্টোরেজ ৩টি, ১২৫টি ইমিগ্রেশন কাউন্টার, ২৭টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন ও ১১টি বডি স্ক্যানার।
এখন থেকে যাত্রীরা চেক ইন ও বোর্ডিং নিজেই করতে পারবেন। এ জন্য থাকছে ১০টি সেলফ চেক-ইন মেশিন। যারা সেলফ চেক ইন করবেন না তাদের জন্য থাকছে ১০০ চেক ইন কাউন্টার।
যাত্রীদের ব্যাগেজের জন্য থাকছে ৩টি আলাদা স্টোরেজ এরিয়া। যা আগের টার্মিনালে ছিলোই না। স্বাভাবিক ওজনের ব্যাগেজের জন্য ১৬টি আর অতিরিক্ত ওজনের জন্য আরও ৪টি আলাদা বেল্ট কমাবে অপেক্ষার প্রহর। ঘোরাফেরা ও কেনাকাটার জন্য তৈরি হচ্ছে ১৪টি ডিউটি ফ্রি শপ। টার্মিনালের বাইরে ও ভেতরে থাকবে ফুড কোর্ট, ফুড গ্যালারি, ওয়াই-ফাই এবং মোবাইল ফোন চার্জের সুবিধাতো থাকছেই।
ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি না হয়েও নিজেই করতে পারবেন ইমিগ্রেশন। এ জন্য রাখা হয়েছে ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল বা ই-গেইট। তবে ১২৫টি এমিগ্রেশন বুথও বসানো হয়েছে যা আগের দুই টার্মিনালেরও দ্বিগুণ।
বেবি কেয়ার, বাচ্চাদের জায়গা, লাউঞ্জসহ শাহজালালের তৃতীয় টার্মিনালে আধুনিক সুবিধার সব কিছুই মিলবে উন্নত বিশ্বের আদলেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্ত্রাসী মার্কিন স্থল সেনাদের ‘আগুনে পুড়িয়ে’ মারার হুমকি ইরানের
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই আন্দোলনে পুলিশের অর্ধেকের বেশি গাড়ি পুড়ে গেছে -স্বরাষ্ট্রমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেল সরবরাহে ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকটে সরকার-বিরোধী দলের দায়িত্ব
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক আফজাল গ্রেপ্তার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগের সরকারের ১৩০০ প্রকল্প রিভিউ করা হচ্ছে -অর্থমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত ঈদের তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫ শতাংশ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্যের আড়ালে ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিক্ষোভ, তেল আবিব-হাইফায় গ্রেফতার ২১
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৬
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)