সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
মহিলাদের পাতা

যারা আল্লাহওয়ালা হতে চান, তাদের জন্য শেকায়েত ও বদগুমান থেকে বেঁচে থাকা অবশ্য কর্তব্য

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, সকাল ৪:২৬
যারা আল্লাহওয়ালা হতে চান, তাদের জন্য শেকায়েত ও বদগুমান থেকে বেঁচে থাকা অবশ্য কর্তব্য

মানুষের অন্তরে অনেক বদ স্বভাব থাকে। যা মানুষের অন্তর বা ক্বলবকে ধ্বংস করে এবং তার নেক আমল বরবাদ করে দেয়। নাউযুবিল্লাহ! এই বদ স্বভাব দূর করার জন্য হক্কানী রব্বানী আলিম, ওলীআল্লাহ উনাদের ছোহবত মুবারকে বেশি বেশি যেতে হয়, উনাদের দেয়া সবক, যিকির-ফিকির নিয়মিত আদায় করতে হয়, জান, মাল, সময় শ্রম দিয়ে উনাদের খিদমত মুবারক উনার আনজাম দিতে হয় উনাদের সন্তুষ্টি মুতাবেক। তাহলে অবশ্যই বদ স্বভাব দূর হয়ে নেক স্বভাব লাভ করা যাবে। আল্লাহওয়ালা হওয়া সহজ ও সম্ভব হবে। সুবহানাল্লাহ!
মানুষের অন্তরের বদ স্বভাবের মধ্যে শেকায়েত বা অপরের দোষত্রুটি বর্ণনা করা এবং বদগুমান বা কুধারণা এ কু স্বভাব দুটি মারাত্মক ক্ষতিকারক। এই বদস্বভাব দুটি যদি অন্তর থেকে বের করে দেয়া না হয় তাহলে তার শেষ পরিণতি কুফর পর্যন্ত গিয়ে পৌছে। কোন মুসলমান যখন আল্লাহওয়ালা হওয়ার জন্য ওলীআল্লাহ উনাদের কাছে বাইয়াত হয়, ছোহবত মুবারক লাভ করতে থাকে, যিকির-ফিকির করতে থাকে তখন যদি সে শয়তানের ওয়াস-ওয়াসায় বা নফসের ওয়াস-ওয়াসায় তার দ্বীনী ভাই বা বোনের দোষত্রুটি বর্ণনা করে বা বদগুমান বা খারাপ ধারণা রাখে তাহলে সে তার হযরত শায়েখ ক্বিবলা উনার ফয়েজ তাওয়াজ্জুহ থেকে মাহরুম হয় বা বঞ্চিত হয়। নাউযুবিল্লাহ! এরপর যদি সে খালিছ তওবা ইস্তেগফার করে ফিরে আসে; তাহলে সে আবার ফয়েজ তাওয়াজ্জুহ লাভ করবে। আর যদি ইস্তেগফার তওবা করে ফিরে না আসে, তাহলে এক সময় সে নিজের হযরত শায়েখ ক্বিবলা উনার শেকায়েত করে বসে, বদগুমান বা খারাপ ধারণা করে বসে। নাউযুবিল্লাহ!
তারপর তার সীমা প্রসারিত হয়ে মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং পরিশেষে মহান আল্লাহ পাক উনার শেকায়েত করে, বদগুমান বা খারাপ ধারণা করে কাট্টা কাফির হয়। নাউযুবিল্লাহ!
শেকায়েত বা দোষত্রুটি বর্ণনা করা, বদগুমান বা খারাপ ধারণা করা এবং মুহব্বত, মা’রিফাত, নৈকট্যের বিষয়টি সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বিষয়। একটির উপস্থিতিতে অপরটি চিন্তা করা যায় না। যারা স্বীয় শায়েখ ক্বিবলা উনার শেকায়েত করে, উনার প্রতি বদগুমান করে (নাউযুবিল্লাহ) তারা মা’রিফাত, মুহব্বত এবং নৈকট্যের ঘ্রাণ পর্যন্ত পাবেনা। আর যারা মা’রিফত, মুহব্বত এবং নৈকট্য পেয়েছেন তাদের অন্তকরণে কখনো এ দুটি বিষয়ের চিন্তা উদয় হবে না।
অন্যভাবে বলা যায়, যে ব্যক্তি স্বীয় শায়েখ ক্বিবলা উনার ফয়েজ-তাওয়াজ্জুহ লাভ করতে পেরেছেন, সে ব্যক্তির অন্তরে কখনো এ বিষয় দুটির চিন্তা উদয় হবে না।
যারা আল্লাহওয়ালা হওয়ার জন্য আসেন, তাদের প্রত্যেকেরই কমবেশী দোষত্রুটি থাকে। যারা আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হতে চান উনাদের জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে- স্বীয় হযরত শায়েখ ক্বিবলা উনার দিকে খালিছভাবে রুজু থাকা, উনার সম্মানিত আদেশ ও নিষেধ মুবারক পালন করার কোশেশ বা চেষ্টা করা, উনার প্রতি সর্বাবস্থায় সুধারণা রাখা, অন্য দ্বীনী ভাই বা বোন যারা আছেন উনাদের প্রতিও সুধারণা পোষণ করা, উনাদের দোষ-ত্রুটি তালাশ না করা এবং নিজেকে খুব ছোট মনে করা, নিজের দোষগুলো তালাশ করে সংশোধনের চেষ্টা করা। শয়তান, নফস এরা যেহেতু সবসময় ওয়াস-ওয়াসা দেয়, এজন্য বেশী বেশী ইস্তেগফার তওবা করা, হযরত শায়েখ ক্বিবলা উনার ছোহবত মুবারকে বেশী বেশী যাওয়া। সর্বাবস্থায় আদবের বিষয়ের প্রতি লক্ষ্য রাখা, পবিত্র যিকির ফিকির করা, সাধ্যসামর্থ অনুযায়ী জান, মাল দিয়ে হযরত শায়েখ ক্বিবলা উনার খিদমত মুবারক উনার আনজাম দেয়া। তাহলে আশা করা যায়, শয়তান, নফসের ধোকা থেকে বাঁচতে পারবে। ফয়েজ তাওয়াজ্জুহ লাভ করে আল্লাহওয়ালা হওয়া সহজ হবে।
-আহমদ ফাতেমা আক্তার।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ১ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ১ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৪ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৪ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৫ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৫ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৬ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৬ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৯ নভেম্বর, ২০২৬ ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬