যানজটে দিশেহারা নগরবাসী, পথেই ইফতার
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আশির, ১৩৯২ শামসী সন , ২০ মার্চ, ২০২৫ খ্রি:, ৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। দিনের কর্মব্যস্ততা শেষ করে পরিবারের সঙ্গে ইফতারের মধ্যেই যেন সারাদিনের ক্লান্তি আর পরিশ্রমের অবসান ঘটে। কিন্তু কর্মব্যস্ততা শেষে নগরীর সড়কের যানজটই যেন প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় রোজাদারদের।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ও গুগল ম্যাপের সহযোগিতায় বিভিন্ন সড়কে যানজটের স্থবিরতার চিত্র দেখা গেছে। ফলে ইফতারের আগে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, রামপুরা অঞ্চলে যানজটের চিত্র দেখা গেছে।
এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, আড়ং আসাদগেট, কলেজগেট, শ্যামলী, আগারগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের চিত্র দেখা গেছে।
ফলে যানজট নিরসন করে রোজাদারদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে অধিকাংশ সিগনালে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ব্যস্ততার চিত্রও দেখা গেছে। এছাড়াও যাত্রীদের গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে, পায়ে হেঁটে চলাচল করতে ও গণপরিবহনে যাত্রীর চাপও দেখা গেছে।
বিকেল ৪টা বেজে ২০মিনিট। রাজধানীর শাহবাগ মোড়ে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে মেহেদী হাসান। তিনি বলেন, রাস্তার যানজট তো দেখছেন, কী ভয়াবহ অবস্থা। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়, এই যানজটে গাড়ি আসতেই পারছে না। গাড়িতে উঠতে না পারা তো পরের কথা। গাড়ি আসবে তারপর তো উঠবো।
ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি পুরো রাস্তায় যানজটের এই পরিস্থিতি থাকে তাহলে আশা করা যায় গাড়িতেই ইফতার করতে হবে। পরিবারের সঙ্গে ইফতার সম্ভব হবে না মনে হয়।
ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছেন ইব্রাহিম নামের এক বেসরকারি চাকরিজীবী। রাজধানীর পল্টনের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি।
তিনি বলেন, পল্টন থেকে গাড়িতে উঠেছি। জ্যাম ঠেলে ৩০-৪০ মিনিটে মৎস্য ভবন পর্যন্ত আসতে পেরেছি। এরপর যে যানজটে পড়েছি সব গাড়ি বন্ধ করে বসে আছে। কোনো গাড়ির চাকা ঘুরছে না। পরে গাড়ি থেকে নেমে হেঁটে শাহবাগে চলে এসেছি। ভেবেছিলাম এই জ্যামটুকু পার হয়ে গাড়িতে উঠলে পৌঁছে যেতে পারবো। কিন্তু এখানে এসেও সামনে যতদূর দেখছি শুধু যানজট।
এদিকে যানজটে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে অতিরিক্ত টাকা গুনে মোটরবাইক সার্ভিসের দ্বারস্থ হয়েছেন মিনহাজ। তিনি বলেন, যানজটে বিভিন্ন জায়গায় গাড়ি আটকে আছে। গাড়ি পাচ্ছি না। গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতেই ইফতারের সময় শেষ হয়ে যাবে। তাই পাঠাও ভাড়া করেছি। অন্তত জ্যামে পড়লেও যেন অলিগলি দিয়ে বের হয়ে যেতে পারি।
তিনি বলেন, বাসে গেলে যেখানে মাত্র ২০ টাকা ভাড়া সেখানে ১৫০ টাকা দিয়ে পাঠাও ভাড়া করেছি। কতগুলো টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে শুধু ইফতারের আগে বাসায় পৌঁছানোর জন্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












