যাত্রী পরিবহনে এক বছরে দুবাই বিমানবন্দরের রেকর্ড
, ০২রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ০২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর গত বছর (২০২৪) রেকর্ড ৯২ মিলিয়ন বা ৯ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দিয়েছে।
দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর পোস্টে বলেছে, এই সংখ্যা তার আগের বছরের (২০২৩) তুলনায় প্রায় ৬% বেশি।
দুবাইয়ের শাসক গত বছর দুবাইয়ের দ্বিতীয় বিমানবন্দর আল মাকতুম আন্তর্জাতিকে ১২৮ বিলিয়ন দিরহাম (৩৪.৮৫ বিলিয়ন ডলার) ব্যয় করে একটি নতুন যাত্রী টার্মিনাল নির্মাণের বিষয়টি অনুমোদন করেছেন।
নির্মাণকাজ শেষ হলে আল মাকতুম ইন্টারন্যাশনাল হবে বিশ্বের সবচেয়ে বৃহত্তম বিমান বন্দর। এটির আকার হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে ৫গুণ বড়। বছরে ২৬ কোটি যাত্রীকে সেবা দিতে পারবে এই বিমানবন্দর।
সংযুক্ত আরব আমিরাতের ৭টি অঙ্গরাজ্যের একটি হলো দুবাই। বর্তমানে দুবাই বিশ্ব যাতায়াতের হাবে পরিণত হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশের যাত্রীরা ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা কানাডায় যাওয়ার পথে এখানে যাত্রাবিরতি নিয়ে থাকে। সূত্র: রয়টার্স
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গের বাংলাদেশ-নেপাল সীমান্তে আরও ৭-৮টি নতুন স্থলবন্দর গড়ছে ভারত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাবার প্রস্তাব ফিরিয়ে দিলো সিরিয়া
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না -কলিবফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জায়নবাদীদের দক্ষিণ লেবানন থেকে তাড়িয়ে দেওয়া হবে -জেনারেল কায়ানি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীবাদী ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয় -ইরান
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র তাপপ্রবাহে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)