যত্রতত্র মলমূত্র ত্যাগ ও ধূমপান বন্ধে পদক্ষেপের নির্দেশ
পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ এবং থুতু, কফ ফেলা বন্ধে আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিচারক ফারাহ মাহবুব ও বিচারক মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
গত ১১ মার্চ পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধে প্রচলিত পুলিশ অধ্যাদেশ আইন বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া সার্বজনীন থুথু ও কফ ফেলা বিরোধী আইন এবং কোড প্রণয়ন করার আর্জি জানানো হয়েছে রিটে।
মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মুহম্মদ গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, দেশের সব সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। এর আগে পাবলিক প্লেসে ধূমপান বন্ধ ও যত্রতত্র মলমূত্র ত্যাগ বন্ধ করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।