সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

যত্রতত্র কেজি স্কুল, নিয়ন্ত্রণের উদ্যোগ মন্ত্রণালয়ের

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ২:১১
যত্রতত্র কেজি স্কুল, নিয়ন্ত্রণের উদ্যোগ মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর অলিগলির ফ্ল্যাট বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে ইচ্ছামতো খোলা হচ্ছে কিন্ডারগার্টেন স্কুল (কেজি)। কোনো কোনো স্কুলে পাঠদান করা হচ্ছে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত। নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে তোলা এসব স্কুলের লাগাম টানতে কাজ শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
ডিপিই সূত্র জানায়, প্রাথমিক অনুমোদনের ক্ষেত্রে আগের নীতিমালার শর্ত সহজ করার চিন্তাভাবনাও চলছে, যাতে স্কুলগুলো নিয়মের মধ্যে আসতে আগ্রহী হয়। এরই মধ্যে নীতিমালা সংশোধনে গঠন করা হয়েছে একটি সাব-কমিটি। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন ডিপিইসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের রাখা হয়েছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে।
বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, দীর্ঘদিন ধরে সারাদেশে বিপুল সংখ্যক কেজি স্কুল অনুমোদন ছাড়া চলছে। এসব স্কুলে নানা ধরনের সমস্যা রয়েছে। অনেক স্কুলে শিশুদের ইচ্ছামতো বইয়ের বোঝা তুলে দেওয়া হচ্ছে। নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না। ন্যূনতম শিক্ষার পরিবেশ থাকা স্কুলগুলোকে অনুমোদনের আওতায় আনার কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, বেসরকারি কেজি স্কুলের অনুমোদনের জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। সেখানে অনুমোদনের জন্য সহজ করা হয়েছে শর্ত। সব স্কুল এক ছাতার নিচে আনতে নীতিমালা সংশোধনে গঠন করা হয়েছে একটি কমিটি। তারা ফেব্রুয়ারি মাসের মধ্যে সেটি সংশোধন করে আমাদের কাছে দেওয়ার কথা। এরপর পর্যালোচনা করে নীতিমালাটি চূড়ান্ত করা হবে।
কেজি স্কুলের অনুমোদন নীতিমালায় দেখা যায়, অনুমোদনের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় উপ-পরিচালক বরাবর আবেদন করলে তিনি প্রতিষ্ঠান পরিদর্শন করে তার প্রতিবেদন ডিপিইতে পাঠান। প্রতিবেদন সন্তোষজনক হলে তাকে ২২ শর্তে এক বছরের জন্য প্রাথমিক অনুমোদন দেয় অধিদপ্তর।
বলা হয়েছে, এসব শর্ত পূরণ হলে এক বছর পর ফের ২২ শর্তে তিন বছরের জন্য অস্থায়ী নিবন্ধনের অনুমোদন দেওয়া হবে। পরবর্তীসময়ে স্থায়ী ক্যাম্পাস স্থাপনসহ আগের মতো ২২ শর্তে পাঁচ বছরের মেয়াদে স্থায়ী নিবন্ধন দেওয়া হয়। ঢাকার বাইরে ও ইউনিয়ন পর্যায়ে অনুমোদনের ক্ষেত্রে জামানত কম হলেও জমির পরিমাণ বেশি থাকতে হবে। পাঁচ বছরের জন্য স্থায়ী নিবন্ধিত স্কুল পাঁচ বছর পর পর নবায়ন করার বিধান রয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান বলেন, আমার প্রস্তাবে বেসরকারি স্কুল নীতিমালা প্রণয়ন করা হয়। এরপর ২০১৩ সালে বেশ কিছু স্কুল নিবন্ধনের আওতায় আনা হয়। এ পর্যন্ত তিন শতাধিক কেজি স্কুল নিবন্ধন পেয়েছে। আগে উপ-পরিচালকের অফিসে আবেদন করলে যাচাই-বাছাই করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন পাঠালে প্রাথমিক অনুমোদন দেওয়া হতো। ২০১৮ সাল থেকে এ কার্যক্রম স্থবির হয়ে পড়ে। উপ-পরিচালকের অফিস থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন পাঠালেও সেটি আটকে রাখা হচ্ছে। যোগাযোগ করলে নানান ত্রুটি দেখিয়ে ফাইল ফেরত পাঠানো হয়। টাকা না দিলে প্রাথমিক অনুমোদন পর্যন্ত দেওয়া হয় না।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৩ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৩ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৩ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৩ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৪ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৪ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৪ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৪ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৪ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৪ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৪ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৫ ঘণ্টা আগে