মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বরই-বর্জ্য থেকে স্বর্ণ উদ্ধারে দুবাইয়ে তরুণ উদ্ভাবকদের চমকবাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির পণ্যবাহী জাহাজ জব্দ

যকৃত বা লিভার বড় হওয়ার কারণ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, রাত ২:৫৩
যকৃত বা লিভার বড় হওয়ার কারণ
শরীরের অভ্যন্তরে সবচেয়ে বড় অঙ্গটির নাম লিভার বা যকৃত। এটা শরীরের অত্যাবশ্যকীয় অঙ্গ। আমরা যেসব খাবার খাই, সেগুলোর হজমের জন্য বিপাকক্রিয়া ঘটে যকৃতে। যকৃৎ হজমে সহায়ক পিত্তরস তৈরি করে। শরীরের বিভিন্ন বর্জ্য নিষ্কাশনে সক্রিয় ভূমিকা রাখে। শরীরের অতিরিক্ত চিনিকে যকৃৎ গ্লাইকোজেন হিসেবে জমা রাখে। বিভিন্ন কারনে এই লিভার বড় হতে পারে। পুষ্টির ভারসাম্যহীনতা সেটা অপুষ্টি বা অতিপুষ্টি যাই হোক না কেন তা লিভার বড় হবার অন্যতম কারন। অনেক সময় পেটের আলট্রাসনোগ্রাম করলে দেখা যায়, যকৃতের আকার বৃদ্ধি পেয়েছে।
কারণ
১. একিউট হেপাটাইটিস বা আকস্মিক লিভারের প্রদাহ: এতে লিভার বড় হবার পাশাপাশি চাপ প্রয়োগে ব্যথা অনুভূত হয়। ডাক্তারি ভাষায় একে বলে টেন্ডার হেপাটোমেগালি। এ জন্য সাধারণত বিভিন্ন ধরনের ভাইরাসকে দায়ী করা হয়। যেমন- হেপাটাইটিস এ, বি, ই এবং সি ভাইরাস।
২. শরীরের অন্যান্য স্থানের ইনফেকশন। যেমন: টাইফয়েড, ম্যালেরিয়া, কালা জ্বর হলে লিভারে বড় হয়।
৩. শরীরের বিপাকপ্রক্রিয়ায় জটিলতা দেখা দিলে অনেক সময় যকৃৎ বড় হয়ে যায়। ফ্যাটি লিভার জনিত সমস্যা বর্তমানে সারা বিশ্বে বেশ গুরুত্ব পেয়েছ। শরীরের অতিরিক্ত চর্বি উপাদান জমার প্রভাব পড়ে লিভারে। ফলে লিভার বড় হয়।
৪. লিভারের অভ্যন্তরে ফোড়া বা প্রদাহ, লিভারে সাধারণ সিস্ট ও হাইডাটিড সিষ্ট হলে লিভার বড় হতে পারে, লিভারের ক্যান্সার হলেও এ সমস্যা হতে পারে।
৫. থ্যালাসেমিয়া: বংশগত রোগ থ্যালাসেমিয়াও লিভার বড় হবার একটি কারণ।
৬. ক্যান্সার: শরীরের বিভিন্ন ক্যান্সার যেমন: লিউকেমিয়া, লিম্পোমা বা পিত্তথলি, পাকস্থলি, বৃহদান্ত্র, ফুসফুস প্রভৃতি অঙ্গের ক্যান্সার পর্যায়ক্রমে লিভার ছড়াতে পারে এবং ফলস্বরূপ লিভার বড় হয়।
উপসর্গ
অনেক সময় যকৃৎ বড় হয়ে গেলেও মানুষের শরীরে তেমন কোনো উপসর্গ দেখা যায় না। এর ফলে আক্রান্ত ব্যক্তি বুঝতে পারেন না তিনি যকৃতের সমস্যায় ভুগছেন। শুধু পরীক্ষার মাধ্যমে এই সমস্যা শনাক্ত হয়। তবে পেটের ডান দিকে ওপরের অংশে বাড়তি চাপ লাগা, ব্যথা হওয়া কিংবা চাকা অনুভব করা—প্রাথমিক অবস্থায় এমন উপসর্গ থাকতে পারে। অনেক সময় যকৃৎ বড় হয়ে গিয়ে জন্ডিস হতে পারে। এই কারণে চোখসহ পুরো শরীর হলুদাভ হওয়া, রক্ত বমি ও মলের সাথে রক্ত যাওয়া, চুলকানি দেখা দেওয়া, পেট ও পায়ে পানি আসার মতো উপসর্গ থাকতে পারে।
করণীয়
লিভার বড় হলে আতংকিত হওয়ার কিছু নেই। লিভারের রোগ থেকে বাঁচতে দরকার সচেতনতা, সঠিক পরিষ্কার-পরিচ্ছন্নতার জ্ঞান, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা এবং হেপাটাইটিস বি-এর টিকা গ্রহণ করা। যকৃৎ বড় হলে শুরুতেই প্রকৃত কারণ শনাক্ত করতে হবে। এ জন্য প্রয়োজনে পরিপাকতন্ত্র ও যকৃৎ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
খালি পেটে ওজন কমায় ৫ খাবার খালি পেটে ওজন কমায় ৫ খাবার ১৫ জুলাই, ২০২৬ হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি ১২ জুলাই, ২০২৬ ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা ১০ জুলাই, ২০২৬ যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয় ৮ জুলাই, ২০২৬ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ ৬ জুলাই, ২০২৬ বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায় সুস্থতা মহান আল্লাহপাক উনার তরফ থেকে অনেক বড় একটি নিয়ামত। সুস্থতা রক্ষায় আমাদেরকে যত্মশীল হতে হবে। অনেক সময… ৭ এপ্রিল, ২০২৫ শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি? ১২ জানুয়ারি, ২০২৫ জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা ২২ ডিসেম্বর, ২০২৪ জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন ৮ ডিসেম্বর, ২০২৪ শীতে শিশুর বাড়তি যত্ন শীতে শিশুর বাড়তি যত্ন ৩ ডিসেম্বর, ২০২৪ আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে ৫ নভেম্বর, ২০২৪ পাইলস কি এবং কাদের হয় পাইলস কি এবং কাদের হয় ২৯ অক্টোবর, ২০২৪