মোবাইল ব্যাংকিং প্রতারণায় গ্রেপ্তার তরুণী
, ২০ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আশির, ১৩৯১ শামসী সন , ০২ মার্চ, ২০২৪ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মোবাইল ব্যাংকিং এর নামে প্রতারণার অভিযোগে ভাবনা আক্তার (২১) নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তেজগাঁও থানার কাওরান বাজার বেলপট্রি মোড়ের রেলওয়ে মাকের্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ভাবনা কিশোরগঞ্জের নিকলী থানারগুরই উত্তর হাটি গ্রামের সরোয়ার সরদারের মেয়ে।
ভাবনা একজন প্রতারক। তার গ্রুপে নারীসহ আরও কয়েকজন সদস্য আনে। তারা মূলত বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন এজেন্টের সাথে প্রতারণা করে। তাদের গ্রুপের একজন নারী সদস্য প্রথমে একটি দোকানে যায়। সেখানে একটি নাম্বার বলে তাতে টাকা পাঠাতে বলে। টাকা পাঠানোর সাথে সাথেই গ্রুপের আরেক সদস্য এসে কার্ড কিনতে আসে। দোকানদার কার্ড দিতে একটু নীচু হলে বা অন্যমনস্ক হলেই তারা তখন নিজেদের মধ্যে মোবাইল পরিবর্তন করে ফেলে! এরপর কার্ড নিয়ে অপর সদস্য চলে গেলে বিকাশ কিংবা নগদে টাকা আসেনি বলে দাবি করতে থাকে ওই নারী সদস্য। পরে নিজের মোবাইলও দেখায়।
এখানে উল্লেখ্য, তারা একই ধরনের দুইটি মোবাইল সেট রাখে এবং দুইটি সিম নম্বরই থাকে প্রায় একই, শুধু একটি ডিজিটই আলাদা হয়। দোকানদার পরে ওই মোবাইল চেক করে এবং দেখে একটি ডিজিট ভুল হয়েছে ও টাকা অন্য নম্বরে চলে গেছে। এটা নিজের ভুল মনে করে পরে পুরো টাকা আবার ফেরত দিয়ে দেয় অথবা আবারও বিকাশ কিংবা নগদে পাঠিয়ে দেয়। ভাবনা এই প্রতারক চক্রের প্রধান। সেই মূলত বিভিন্ন এজেন্টের কাছে ক্রেতা সেজে যায়।
এ পর্যন্ত শতাধিকবার এমন প্রতারণার ঘটনা তারা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে ভাবনা। তারা ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী এলাকায় এই ধরনের প্রতারণা করে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)