মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মোবাইল ফোন টাওয়ারের বিকিরণ (রেডিয়েশন) থেকে সৃষ্ট সম্ভাব্য স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি নিরূপণে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে গবেষণার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আগামী ছয় মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। আদালত এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২ ডিসেম্বর তারিখ ধার্য করেছে।
এইচআরপিবি দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারক জেবিএম হাসান ও বিচারক আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এই আদেশ দেয়।
মোবাইল টাওয়ারের বিকিরণ মানুষ, পশুপাখি ও উদ্ভিদের ক্ষতি করতে পারে-এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর ২০১৯ সালে রিট আবেদনটি করা হয়েছিল।
রিট আবেদনের প্রেক্ষিতে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট বিটিআরসিকে রেডিয়েশনের মাত্রা পর্যালোচনা করার এবং স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়, হাসপাতাল ও আদালত প্রাঙ্গণসহ জনাকীর্ণ স্থানে টাওয়ার স্থাপনে বিধিনিষেধ আরোপ করে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছিলো।
আদালতের নির্দেশ অনুযায়ী, বুয়েটের অধ্যাপক কামরুল হাসান আদালতে উপস্থিত হয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন এবং পরবর্তীতে ২০২৪ সালের ৩০ এপ্রিল একটি লিখিত প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে তিনি মোবাইল টাওয়ারের বিকিরণের মাত্রা কমানোর সুপারিশ করেন এবং এই বিকিরণের ফলে কী পরিমাণ ক্ষতি হচ্ছে, তা নিরূপণে বাংলাদেশে একটি গবেষণা পরিচালনার প্রস্তাব দেন।
এইচআরপিবির আইনজীবী মনজিল মোরসেদ জানান, ওই সুপারিশের প্রেক্ষিতে আদালত বিটিআরসিকে গবেষণা প্রকল্পটি হাতে নিতে বলেছেন। একইসঙ্গে ঘনবসতিপূর্ণ জনসমাগমস্থলে টাওয়ার স্থাপনে বিধিনিষেধ অন্তর্ভুক্ত করার বিষয়ে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)