মোদিকে ফোনে অস্ত্র কেনার চাপ ট্রাম্পের
, ৩০ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আগামী দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ থাকবে না বলে ধারণা কূটনৈতিক মহলের। তাদের মতে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার মসনদে বসার পর মোদির সঙ্গে প্রথম কথোপকথনেই তা স্পষ্ট করে দিয়েছে ট্রাম্প।
কার্যত ভারতের উপর শুল্ক চাপানোর জুজুকে ট্রাম্প তার দেশ থেকে আরও বেশি অস্ত্র কেনার সঙ্গে সংযুক্ত করতে চাইছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের অংশীদার রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য বজার রাখা ভূকৌশলগতভাবে চাপের বিষয় হয়ে উঠতে চলেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত সোমবার ভারতের মোদির সঙ্গে মার্কিন ট্রাম্পের ফোনালাপের পরে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ভারতকে তার দেশ থেকে আরও বেশি করে প্রতিরক্ষা সরঞ্জাম (অস্ত্র-শস্ত্র) কেনার কথা বলে দিয়েছে ট্রাম্প। সেই সঙ্গে আরও ‘ন্যায্য’ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার উপরেও জোর দিয়েছে সে। যদিও নির্দিষ্টভাবে এই দু’টি স্পর্শকাতর বিষয় নিয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। সাউথ ব্লকের বিবৃতিতে শুধুমাত্র জানানো হয়েছে, প্রযুক্তি, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি এবং প্রতিরক্ষার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই শীর্ষ নেতার।
মোদির সঙ্গে বাক্যালাপের পর ট্রাম্প ফ্লোরিডায় এক দলীয় আলোচনায় নেতাদের বলেছে, “যেসব দেশ আমাদের সত্যিই ক্ষতি করতে চায়, সেই সব বাইরের দেশ এবং ব্যক্তির উপর আমরা শুল্ক চাপাবো। আমাদের কাছে ক্ষতিকর, কিন্তু আসলে নিজেদের দেশের ভালই করতে চায় তারা। দেখুন না অন্যরা কী করছে! চীন বিপুল কর চাপিয়ে থাকে। ভারত, ব্রাজিলসহ অন্য দেশও কিছু কম নয়। আমরা আর এটা হতে দিতে পারি না। আমরা আমেরিকাকেই অগ্রাধিকার দেব।”
অতীতেও এই বিষয়গুলো উত্থাপন করেছে ট্রাম্প। বাণিজ্যের ক্ষেত্রে সে মাঝেমধ্যেই ভারতকে ‘শুল্কের রাজা’ হিসেবে উল্লেখ করে। পাশাপাশি গত দু’দশকে আমেরিকা থেকে প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে ভারত। সম্প্রতি দু’ দেশের মধ্যে তিনশ’ কোটি ডলারের প্রিডেটর ড্রোন কেনারও চুক্তি হয়েছে। কিন্তু তারপরও ভারতের প্রতিরক্ষা নীতি (প্রতিরক্ষা সরঞ্জাম) নিয়ে আমেরিকার কিছুটা ক্ষোভ আছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
রাশিয়া, ফ্রান্সের মতো দেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা এবং ‘মেক ইন ইন্ডিয়া’-র উপরে জোর দেওয়ার ব্যাপারটা মেনে নিতে পারছে না আমেরিকা, যা মোদি ও ট্রাম্পের কথার পর হোয়াইট হাউসের বিবৃতিতেও কিছুটা ফুটে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












