মোতায়েন হচ্ছে হাজার সৈন্য, গাজা বন্দর দৃষ্টি সরিয়ে নেয়ার মার্কিন কৌশল!
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ত্রাণ সহায়তা বেগবান করার কথা বলে গাজায় যে নৌবন্দর নির্মাণ করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, সেটাকে প্রকৃত ঘটনা থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার মার্কিন কৌশল হতে পারে বলে মন্তব্য করেছে ডক্টর্স উইদাউট বডার্স।
ফরাসি ভাষায় এমএসএফ নামে পরিচিত সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী আরভিল বেনোট এক্স পোস্টে বলেছে, গাজায় সাগরপথে সাহায্য সরবরাহ করার বাইডেন প্রশাসনের পরিকল্পনাটি আসলে গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরাইলের ‘নির্বিচার’ এবং ‘অসম’ সামরিক হামলার থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার কৌশল।
সে বলেছে, গাজার মানুষদের খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ প্রবলভাবে প্রয়োজন। দখলদার ইসরাইলের উচিত সরবরাহ প্রবাহে বাধা না দিয়ে সুযোগ সৃষ্টি করা।
সে জানায়, ‘এটা কোনো লজিস্টিক সমস্যা নয়। এটা একটা রাজনৈতিক সমস্যা। মার্কিন সামরিক বাহিনীর একটি নির্মাণকাজ শুরু করার বদলে তাদের উচিত ছিল ইতোমধ্যেই বিদ্যমান থাকা রাস্তা ও প্রবেশপথগুলো ব্যবহার করে জরুরিভাবে মানবিক ত্রাণ সরবরাহ করা।
১০০০ সৈন্য মোতায়েন করবে যুক্তরাষ্ট্র:
গাজার উপকূলে যুক্তরাষ্ট্র বন্দর নির্মাণের সময় সেখানে এক হাজার সৈন্য মোতায়েন করবে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট্রিক রাইডার ওয়াশিংটন ডিসিতে বলেছে, যুক্তরাষ্ট্র বন্দর পরিবহন এবং নির্মাণের জন্য এক হাজার সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে।
সে বলেছে, বন্দরটি কিভাবে নির্মাণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সে বলেছে, নির্মাণকাজে ৬০ দিন লেগে যেতে পারে।
সে বলেছে, বন্দরটি নির্মাণে দুটি অংশ থাকবে। প্রথমে ভাসমান বার্জ নির্মাণ করা হবে। এর ফলে ত্রাণ সহায়তা সেখানে নামানো যাবে। সেখান থেকে মার্কিন সামরিক বাহিনী ১,৮০০ ফুট লম্বা ভাসমান সেতুর মাধ্যমে গাজার ভেতরে ত্রাণসামগ্রী নেবে।
রাইডার বলেছে, নির্মাণকাজের সময় কোনো মার্কিন সৈন্য গাজার ভেতরে প্রবেশ করবে না। এমনকি সাময়িকভাবেও না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)