শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

মোটা-তাজা মানেই কী স্বাস্থ্যবান পশু

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩, সকাল ৫:৪১
মোটা-তাজা মানেই কী স্বাস্থ্যবান পশু

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কুরবানির ঈদ ঘিরে বিশাল আকৃতির লাখ লাখ টাকা দামের মোটা-তাজা গরু নিয়েই আগ্রহ দেখা যায় অধিকাংশ ক্রেতার।
সম্প্রতি আলোচনা চলছে, নাদুসনুদুস মোটা-তাজা পশুর গোশত কী স্বাস্থ্যসম্মত? সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, জাত ভেদে গরুর আকার নির্ভর করে। তবে একটি পশুকে হৃষ্ট-পুষ্ট করে তুলতে ঘাসের পাশাপাশি প্রক্রিয়াজাত করা খড়সহ নানা দানাদার খাবারও দিতে হয়। অনেকে আবার বেশি মুনাফার আশায় স্টেরয়েডসহ নানা ভিটামিন খাইয়ে গরু দ্রুত মোটাতাজা করে থাকেন। সেসব গরুর গোশতে পুষ্টিগুণ কমে যাওয়াসহ মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানও থাকতে পারে। সেই বিবেচনায় কম কোলেস্টেরলযুক্ত গ্রাস ফিড বা ঘাস জাতীয় খাদ্য খেয়ে বড় হওয়া পশুর গোশতের ওপর জোর দেয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঘাস ও দানাদার খাদ্য খাওয়ানো গরুর চাইতে স্টেরয়েড ও ভিটামিন খাইয়ে অতিরিক্তি মোটাতাজা করা গরুর শরীরে ৪-৫ গুণ চর্বি থাকে। শুধু ঘাস খাওয়া গরুর মাংসে ৫ গুণ বেশি ওমেগা-৩ ফ্যাটি এসিড ও ২ গুণ বেশি কনজুগেটেড লিওনিক অ্যসিড থাকে। যা মানব স্বাস্থ্যের জন্য খুব উপকারী।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম এম হুমায়ুন কবির বলেন, খেতে সুস্বাদু ও কম কোলেস্টেরলযুক্ত গোশত হওয়ায় গ্রাস ফিড পশুই পছন্দের শীর্ষে রাখা উচিত। তাই পছন্দের গরুটি ঘরে আনার আগে সেই পশুটির ওজন-খাদ্যাভাস সম্পর্কে ধারণা রাখা জরুরি। তা না হলে পশু কিনে আপনি ঠকে যেতে পারেন। তিনি আরো বলেন, একটি গরুর ওজন সাধারণত নির্ভর করে জাত, আবহাওয়া ও পুষ্টির ওপর। সে হিসেবে দেশি জাতের একটি গরু সাধারণত ২ বছর বয়সে প্রাপ্ত বয়ষ্ক হয়। যা গোশতের জন্য সবচেয়ে ভালো হয়ে থাকে। এ সময় একটি ষাঁড় গরুর ওজন হয় ২০০-২৫০ কেজি। গাভীর ওজন হয় ১৫০-২২০ কেজি। এছাড়াও জাত ভেদেও গরুর ওজন কম-বেশি হয়। দেশে বিদ্যমান পশুর যে জাত রয়েছে সেক্ষেত্রে রেড চিটাগাং জাতের একটি ষাঁড়ের ওজন হয় ২৫০-৪০০ কেজি ও গাভীর ওজন হয় ১৫০- ২৩০ কেজি। প্রথম বছরে ওজন বাড়ে ৬০-৬৫ কেজি। যা দ্বিতীয় বছরে বেড়ে দাঁড়ায় ১০০-১০৫ কেজি। এছাড়া নর্থ বেঙ্গল গ্রে জাতের একটি ষাঁড়ের ওজন হয় ৩০০-৩৫০ কেজি ও গাভীর ওজন হয় ২০০- ২৫০ কেজি। পাবনা ক্যাটল জাতের একটি ষাঁড়ের ওজন হয় ৩৫০-৪০০ কেজি ও গাভীর ওজন হয় ২৫০-২৮০ কেজি। মুন্সিগঞ্জ ক্যাটেল বা মীরকাদিমের গরুর জাতের একটি ষাঁড়ের ওজন হয় ২৫০-৩৫০ কেজি ও গাভীর ওজন হয় ২০০-২৮০ কেজি। শাহিওয়াল জাতের একটি ষাঁড়ের ওজন হয় ৩৫০-৪৫০ কেজি ও গাভীর ওজন হয় ৩০০-৩৫০ কেজি। সিন্ধি জাতের একটি ষাঁড়ের ওজন হয় ৩৫০-৪৫০ কেজি ও গাভীর ওজন হয় ৩০০-৩৫০ কেজি। এইচ এফ লোকাল ক্রস জাতের হলেস্টাইন ফ্রিজিয়ান একটি ষাঁড়ের ওজন হয় ৩৫০-৪০০ কেজি ও গাভীর ওজন হয় ৩০০-৩৫০ কেজি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে