মোজাম্মেলকে টাকা দিলেই মুক্তিযোদ্ধা সনদ, কমিশন ছাড়া বুঝতেন না নাহিদ
টাকা দিলেই সহজেই মিলত মুক্তিযোদ্ধা সনদ। আর এ কাজ করতো বিগত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। টাকার বিনিময়ে সে অসংখ্য ব্যক্তিকে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছিলো।
শিক্ষাবিষয়ক বিভিন্ন প্রকল্পে টাকার বিনিময়ে পছন্দের ঠিকাদারদের কাজ দিতো বিতর্কিত সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষার বিভিন্ন প্রকল্পে ঠিকাদারদের কাছ থেকে সে নিতো নির্দিষ্ট হারে কমিশন।
এই দুই সাবেক মন্ত্রীর এমন দুর্নীতির তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিবিরোধী সংস্থাটির গোয়েন্দা ইউনিট এরইমধ্যে মোজাম্মেল ও নাহিদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদের গোপন তথ্য সংগ্রহ করেছে।
গত ২২ অক্টোবর আওয়ামী লীগ সরকারের দুই সাবেক মন্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদনের পর সেই আলোকে কমিশন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে দুদকের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে মোজাম্মেল হক মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেন। তিনি টাকার বিনিময়ে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন।
মোজাম্মেলের নামে গাজীপুরের বিভিন্ন মৌজায় ৭৯২.৫৬ শতক জমির খোঁজ মিলেছে। তার নামে গাজীপুরের জয়দেবপুরে তিনতলা ভবন ও একই এলাকায় আরেকটি দোতলা ভবন রয়েছে। বিনিয়োগ রয়েছে বিভিন্ন ব্যবসায়। পাশাপাশি টাকা জমা রেখেছেন ব্যাংকে।
এছাড়া মোজাম্মেলের নামে দুটি গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৩-৪৬৭৭ ও ঢাকা মেট্রো-ঘ-১৫-৯৮৬০) রয়েছে। এর বাইরে বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নিয়ে কোটি কোটি টাকা অর্জন করেছে সাবেক এ মন্ত্রী। এসব অর্থে নিজ নামে, স্ত্রী ও অন্যান্য স্বজনের নামে সম্পদ করার তথ্যও পেয়েছে দুদক।
এদিকে দুদকের গোপন অনুসন্ধানে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঢাকা ও সিলেটে জমি, বাড়ি, ব্যবসা ও ব্যাংকের সঞ্চয়পত্রে মোটা অংকের বিনিয়োগের তথ্য মিলেছে।
দুদকে সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ বিভিন্ন শিক্ষা প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে নির্দিষ্ট হারে কমিশন নিতেন। তিনি নিজ নামে ঢাকার উত্তরায় ফ্ল্যাটসহ পাঁচ কাঠা জমি, নিকুঞ্জ এলাকায় তিন কাঠা জমি করেছেন। এছাড়া একক ও যৌথ মালিকানায় সিলেটের বিয়ানীবাজারে অকৃষিজমি রয়েছে।
এছাড়া নাহিদের নিজ নামে বিভিন্ন ব্যাংকে টাকা জমা ও অন্যান্য ব্যবসায় বিনিয়োগ রয়েছে। নিজ নামে ও স্ত্রীর নামে সঞ্চয়পত্রে মোটা অঙ্কের টাকাও রয়েছে। একটি দামি গাড়িও (ঢাকা মেট্রো-ঘ-১৮-৪৪০০) রয়েছে সাবেক এ মন্ত্রীর।
নাহিদের যুক্তরাজ্যপ্রবাসী ভাই ডা. নজরুল ইসলাম এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী বন্ধু কামাল আহমেদের মাধ্যমে বিপুল অর্থ পাচার করার তথ্যও পেয়েছে দুদক। এছাড়া নাহিদ নিজ নামে, স্ত্রী ও অন্যান্য স্বজনের নামে স্থাবর-অস্থাবর বিপুল সম্পদ অর্জন করেছেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।