মেট্রোরেলে প্রকাশ্যে বেহায়াপনা, তীব্র নিন্দা ও ক্ষোভ
ফাহিম আল ফারাবি নামের এক যাত্রী মেট্রো রেলের একটি কমিউনিটি গ্রুপে লিখেছেন, ‘ঘুরতে যাওয়া মানুষজন নিয়ম-কানুনের কোনো তোয়াক্কাই করে না, বিশেষ করে ছুটির দিনগুলোতে। মেট্রো ইদানিং নোংরামির চরম সীমায় পৌঁছে গেছে। কিছু কাপল এমনভাবে ঢলাঢলি করে যে সাধারণ মানুষই লজ্জায় পড়ে যায়।
তিনি আরও লিখেছেন, মিরপুর-১১ থেকে বিকেল ৪:৩০-এ মেট্রোতে উঠলাম। সিটে বসা এক কাপলকে দেখলাম........। তাদের পাশেই ছিল একটি ফ্যামিলি, বাবা-মা আর ৭-৮ বছরের একটি ছেলে। ফ্যামিলিটির অপ্রস্তুত অবস্থায় এক ভদ্রলোক বাধ্য হয়ে কাপলটিকে ধমক দিয়ে সোজা হয়ে বসতে বলেন। তখন মেয়েটি ভদ্রলোকের সঙ্গে তর্ক শুরু করে। পরে সামনে থাকা এক মহিলা ও আরও কয়েকজন প্রতিবাদ করলে তারা চুপ হয়ে যায়।’
এ ধরণের বেহায়াপনা ঘটনার প্রতিক্রিয়ায় অনেকে তীব্র নিন্দা জানিয়েছেন। কেউ আফসোস করে বলছেন, 'দেশে জনসংখ্যা বেড়েছে, কিন্তু মানুষ বাড়েনি।'
এমএইচ সাকিব লিখেছেন, ‘দিন দিন বেহায়াপনা চরমে উঠছে, মানুষের লজ্জাও দিন দিন হারিয়ে যাচ্ছে।’
সানি লিখেছেন, ‘আসলেই, আমি ও প্রায় দেখি। এদের কি কমন সেন্স বলতে কিছু নেই?’
সুমন লিখেছেন, অসভ্যতার চরম সীমায় চলে গেছে এই প্রজন্ম। এর জন্য দায়ী এদের বাবা-মা।’
এসকে লোপা লিখেছেন, ‘সহমত। আমাদের উচিত সবাই মিলে প্রতিবাদ করা, তাহলে ঐসব নোংরা পরিবারের সন্তানরা এসব করার সাহস পাবে না। আসুন এক হই, কেউ প্রতিবাদ করলে তাকে সমর্থন করি।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।