মেট্রোরেলের প্রভাবে মিরপুরে ব্যবসার বড় সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা
নিজস্ব প্রতিবেদক:
মেট্রোরেল পুরোদমে চালু হওয়ায় অনেকেই এখন মিরপুরে ব্যবসার বড় সম্ভাবনা দেখছেন। ফলে জনবহুল এ এলাকায় বাড়ছে বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা। সম্প্রতি মিরপুর এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, নতুন অনেক ব্র্যান্ড ও ব্যবসাপ্রতিষ্ঠান যেমন এসেছে, তেমনি পুরোনোরাও তাদের ব্যবসার পরিসর বড় করছেন। ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এখানকার আবাসন খাতেও।
ব্যবসায়ীরা বলছেন, মেট্রোরেল চালু হওয়ায় যোগাযোগব্যবস্থার উন্নতি হওয়ায় মিরপুরে অন্যান্য এলাকার মানুষের যাতায়াত বেড়েছে। ফলে ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক পরিবর্তন আসছে। তবে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি চাঙা থাকলে আরও ভালো প্রবৃদ্ধি হবে বলে জানান তারা।
রাজধানীর উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রথম পর্যায়ের নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে। এরপর বেহাল সড়ক, ধুলাবালু, যানজট ও পানিবদ্ধতা মিলিয়ে দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় মিরপুর এলাকা ছিল অনেকের কাছে দুর্ভোগের অপর নাম। জনদুর্ভোগের পাশাপাশি এই এলাকার ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা নেমে এসেছিল। পাঁচ বছরের বেশি সময় নির্মাণকাজ শেষে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও এবং গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চালু হয়।
দীর্ঘদিন ধরে নির্মাণকাজের কারণে দিন-রাত মিরপুরের প্রধান সড়কে যানজট লেগেই থাকত। এতে অনেক প্রতিষ্ঠানে দিনের পর দিন ক্রেতার দেখা মেলেনি। ফলে এসব প্রতিষ্ঠান লোকসানে কোনোমতে টিকে ছিল ব্যবসায়। আবার কেউ কেউ বাধ্য হয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। সেই চিত্র এখন অনেকটাই পাল্টে গেছে।
বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানের পাশাপাশি মিরপুরে রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয় ও প্রশিক্ষণকেন্দ্র, আবাসিক এলাকা ও একাধিক বড় হাসপাতাল। ফলে আগে থেকেই জনবহুল এ এলাকার বাণিজ্যিক গুরুত্ব ছিল। মেট্রোরেল চালু হওয়ায় সেই গুরুত্ব আরও বেড়েছে। গত তিন-চার বছরে এই এলাকায় চালু হয়েছে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় অর্ধশত বিক্রয়কেন্দ্র, রেস্তোরাঁ, সুপারমার্কেট প্রভৃতি। ব্যবসায়ীরা বলছেন, মিরপুর এখন রাজধানীর অন্যতম বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে।
রাজধানীর আগারগাঁও থেকে মিরপুর-১০ নম্বরের দিকে এগোলে রাস্তার দুই পাশে বাণিজ্যিক পরিবর্তনের বিষয়গুলো চোখে পড়ে। মিরপুর-১০ নম্বর পর্যন্ত সড়কে গত এক বছরে বিভিন্ন খাতের অনেকগুলো নতুন ব্যবসাপ্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।