মেঘনায় মিলছে না মাছ, সংকটে জেলেরা
, ২৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৬ মার্চ, ২০২৩ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মেঘনা নদীতে মিলছে না কাঙ্খিত মাছ। অধিকাংশ ট্রলার খালি ফিরছে। কোনো কোনো ট্রলারে অল্প কিছু মাছ। সব মিলিয়ে নোয়াখালীর উপকূলের জেলেদের মাঝে হতাশা বিরাজ করছে।
সরেজমিনে নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ ঘুরে দেখা গেছে, জেলেরা যেমন বসে আছে ঠিক তেমনি বসে আছে আড়তদাররাও। ঘাটে নেই হাঁকডাক। অধিকাংশ ট্রলার খালি ফিরছে। কোনো কোনো ট্রলারে অল্প কিছু মাছ। যা দিয়ে উঠে না তেলের খরচও।
মেঘনা নদীতে মাছ ধরেন জেলে আবুল হোসেন। তিনি বলেন, সরকারের সকল নিয়ম আমরা মানি। অভিযান দিলে মাছ ধরা বন্ধ রাখি। এখন কোনো অভিযান নেই কিন্তু নদীতে মাছও নেই। বাচ্চাকাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। সরকারি সহায়তাও পাই না।
ওমর ফারুক নামের আরেক জেলে বলেন, সরকারের সহযোগিতা দরকার। গাঙে (নদী) কোনো মাছ নেই। জাল, নৌকা নষ্ট হয়ে যাচ্ছে। ধারদেনায় টিকে থাকতে পারছি না। আমরা খুব কষ্টে আছি।
জেলে জহির হোসেন বলেন, আমরা নিয়ম মানি কিন্তু সরকারি সহায়তা পাই না। জেলেদের সংখ্যা অনেক বেশি। সেই হিসেবে যা সরকারি সহায়তা আসে তা খুব কম। আমরা চাই সরকারি সহায়তা বৃদ্ধি করা হোক।
আবদুর রহমান রনি নামের চেয়ারম্যানঘাটের এক আড়তদার বলেন, আড়তে তেমন মাছ নেই। আমরাও বসে আছি। যা আছে সব সামুদ্রিক মাছ। জেলেরা কষ্টে আছে।
কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, নদীতে মাছ নেই তাই জেলেরা হতাশ। সরকার যেসব সহযোগিতা করছে তা যথেষ্ট নয়। আমাদের অনেক জেলে আছেন যারা নদীতে মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করেন। নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে তারা বেকার হয়ে পড়েন। আমরা জেলেদের মাঝে চাল বিতরণ করি। তবে জেলে অনুযায়ী এখানে বরাদ্দ খুব কম। বরাদ্দ বাড়ানো গেলে জেলেদের উপকার হতো।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু বলেন, আমরা জেনেছি মেঘনা নদীতে তেমন মাছ নেই। সব থেকে বেশি জেলে এই হাতিয়া উপজেলায়। বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে কিছু জেলে নিষিদ্ধ জাল ব্যবহার করে। বিশেষ করে বেহুন্দি জাল ব্যবহার করা হচ্ছে। যার কারণে নদীর মাছ, পোনা ও অন্যান্য জীব নষ্ট হয়ে যায়। ফলে মাছের পরিমাণও কমে যাচ্ছে। যদি এসব জাল ব্যবহার বন্ধ হয় তাহলে নদীতে আবার মাছের দেখা পাওয়া যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












