মেগা প্রকল্পে উন্নয়ন দৃশ্যমান, চাপে রিজার্ভ
, ০১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, দোহাজারী-ঘুমধুম রেল প্রকল্প, কর্ণফুলী টানেলসহ একের পর এক মেগা প্রকল্প উদ্বোধনের মাধ্যমে দেশের উন্নয়ন এখন অনেকটাই দৃশ্যমান। অবকাঠামো খাতের এসব মেগাপ্রকল্প যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। প্রকল্পগুলোর মাধ্যমে যখন দেশের উন্নয়ন দৃশ্যমান হয়ে উঠছে, সে সময় চাপের মধ্যে পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আর রিজার্ভ চাপে থাকায় দেশের উন্নয়নের চিত্রও যেন কিছুটা চলে যাচ্ছে দৃশ্যপটের বাইরে।
একের পর এক মেগা প্রকল্প যখন দৃশ্যমান হচ্ছে, সেই সময় চাপের মধ্যে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ২০২১ সালের ২৪ আগস্ট বৈদেশি মুদ্রার রিজার্ভ ছিল ৪৮.০৪ বিলিয়ন ডলার। এটি দেশের সর্বোচ্চ রিজার্ভ। বছর দুই আগে যে রিজার্ভ তরতর করে বেড়েছে, এখন সেই রিজার্ভ ১৯ বিলিয়নের ঘরে।
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, রিজার্ভের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে তার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। কিছুটা অর্থনৈতিক পলিসির দুর্বলতার কারণে হয়েছে, কিছুটা রাজনৈতিক অস্থিরতার কারণে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটা একটা কারণ হিসেবে কাজ করছে এখানে। অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে পলিসি দুর্বলতা আছে। যেটা আগে করা উচিত ছিল সেটা করা হয়নি।
রিজার্ভের ওপর চাপ দেশের যে উন্নয়ন হয়েছে তা আড়াল করে দিচ্ছে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছুটা তো আড়াল করে দিচ্ছে। উন্নয়ন হয়েছে সেটা ঠিক। প্রকল্প অনেকগুলো হয়েছে বড় বড়। এগুলো নিয়ে কোনো দ্বিমত নেই, এগুলোর দরকার ছিল। আবার অনেক প্রকল্প উচ্চমূল্যে হয়েছে, হয়তো অন্য দেশের তুলনায় অনেক বেশি ব্যয় হয়েছে।
দেশের ভিতরে যে উন্নয়ন হয়েছে তা নিয়ে যতটা আলোচনা না হয়, তার চেয়ে বেশি রিজার্ভ নিয়ে সমালোচনা হয়, এর কারণ কী? জানতে চাইলে অর্থনীতিবিদ ড. জায়েদ বখত বলেন, এর কারণ হলো উন্নয়নের সুফল তো আর তাৎক্ষণিক পাওয়া যায় না। বঙ্গবন্ধু সেতুর যে সুফল, সেটা অনেক বছর পর পাওয়া যাচ্ছে। কিছু প্রভাব তাৎক্ষণিক হয়, কিন্তু মূল প্রভাব কিছুটা সময় নিয়ে হয়।
রিজার্ভের ওপর সৃষ্টি হওয়া চাপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রিজার্ভ যে অবস্থায় আছে তা কোনো সমস্যা নয়। এখনো তিন মাসের আমদানির সমপরিমাণ আছে। নির্বাচনের পর ধীরে ধীরে আমাদের অর্থনৈতিক অবস্থা ঠিক হয়ে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্ত্রীকে আনতে গিয়ে শ^শুরবাড়ির লোকদের নির্যাতন, যুবকের মৃত্যু
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘রাজনৈতিক বিদ্বেষে’ দেড়যুগেও চাকা ঘোরেনি খাওয়ার স্যালাইন কারখানার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানির রেশনিং তুলে নেয়া হয়েছে
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল রিচার্জে বিপুল কর কেটে নেয়া অযৌক্তিক -উপদেষ্টা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে -মন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিক্ষার্থীরা ইউনিফর্ম পরেও শিক্ষক-মন্ত্রীদের নিয়ে বাজে উক্তি করে -শিক্ষামন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হচ্ছে -রিজভী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)