মৃত ব্যক্তিকে ‘দৌড়ে পালাতে’ দেখেছে পুলিশ!
, ২২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৭ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামালের ভাষ্য, পুলিশ আমিন উদ্দিনকে দেখেছে, নাকি তার ভূত দেখেছে তা আমার জানা নেই। অথবা এমনও হতে পারে যে, আমিনউদ্দিন সেই রাতে কবর থেকে উঠে এসেছিলেন।
মৃত আমিন উদ্দিন মোল্লাকে কবর দেওয়া হয়েছিল দুই বছর ১০ মাস আগে।
কিন্তু গত ২৮ অক্টোবর রাতে গাজীপুরে পুলিশের একটি 'টহল দলকে লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যাওয়ার সময়' কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন আমিন উদ্দিন মোল্লাসহ আরও ২১ জনকে পালিয়ে যেতে দেখেন।
এ ঘটনায় পরদিন সালাহউদ্দিন বাদী হয়ে পুলিশ হত্যাচেষ্টার অভিযোগ এনে আমিন উদ্দিনসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে সালাউদ্দিন উল্লেখ করেন, সেদিনের ঘটনাটি ঘটেছিল রাতে সাড়ে ১১টার দিকে; তারগাঁও মেডিকেল মোড় এলাকায়। অন্ধকার রাতে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোয় সন্দেহভাজনদের 'স্পষ্ট' দেখতে পেয়েছিলেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য মোস্তফা কামালের ভাষ্য, পুলিশ আমিন উদ্দিনকে দেখেছে, নাকি তার ভূত দেখেছে তা আমার জানা নেই। অথবা এমনও হতে পারে যে, আমিনউদ্দিন সেই রাতে কবর থেকে উঠে এসেছিলেন।
আমিন উদ্দিনের জামাই মোজাম্মেল হক ও তার প্রতিবেশী খিরাটি গ্রামের সাইফুল্লাহ বলছেন, ২০২১ সালের ২৫ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
আর ইউপি সদস্য মোস্তফার বক্তব্য অনুসারে, আমিন উদ্দিনের মৃত্যুর পর সে সময়ে করা একটি মামলার জন্য পুলিশ এমনকি তার মৃত্যুসনদও সংগ্রহ করে।
স্থানীয় তিনজন বাসিন্দা ও জামায়াতের এক নেতা বলছে, আমিন উদ্দিন নরসিংদীর মনোহরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে অবসর নিয়ে জামায়াতের রাজনীতিতে যোগ দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)