মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন গুলিবিদ্ধ অসহায় সুজন
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৭ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন লক্ষ্মীপুরের কলেজছাত্র খালেদ মাহমুদ সুজন। তার ঘাড়, গলা, এবং শরীরজুড়ে এখনও আটটি বুলেট রয়ে গেছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। দেশে সুজনের চিকিৎসা সম্ভব নয়, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন।
নতুবা অকালে মৃত্যুর মুখোমুখি হতে পারেন তিনি।
খালেদ মাহমুদ সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা এলাকার বাসিন্দা বুদ্ধিপ্রতিবন্ধী হতদরিদ্র শাহীন কাদিরের ছেলে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী। পরিবারের পাঁচ সদস্যের মধ্যে সুজনই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পড়াশোনার খরচ ও পরিবারের ভরণপোষণের জন্য তিনি খ-কালীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন।
২০২৪ সালের ৪ আগস্ট সারাদেশের মতো লক্ষ্মীপুরেও সরকার পতনের আন্দোলন চলছিল। সেই সময় মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন সুজন। হঠাৎ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে ছাত্রদের ওপর ছাদ থেকে গুলি চালানো হয়।
এতে খালেদ মাহমুদ সুজনসহ প্রায় ৩০০ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন, নিহত হয় চারজন। গুলিবিদ্ধ সুজনকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ঢাকা সিএমএইচ-এ নিয়ে দুইটি গুলি বের করা হয়। তবে এখনও তার শরীরে আটটি বুলেট রয়ে গেছে, যেগুলো বের করা সম্ভব হয়নি। বর্তমানে বাড়িতে মৃত্যুযন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন সুজন।
সুজনের পরিবার এখন চরম অর্থনৈতিক সংকটে।
তার বাবা বুদ্ধিপ্রতিবন্ধী, আর দুই ভাইয়ের মধ্যে একজনও একই সমস্যায় ভুগছে। সুজনের চিকিৎসার জন্য দেশে কোনো ব্যবস্থা না থাকায়, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন। টাকার অভাবে এ চিকিৎসা করাতে পারছে না পরিবার। সমাজের বিত্তবানদের সাহায্য এবং সরকারের সহায়তা ছাড়া সুজনের জীবন বাঁচানো সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)