ফ্রান্সের মায়োত্তে ঘূর্ণিঝড়ের তা-ব:
মৃতের সংখ্যা কয়েক’শ থেকে কয়েক হাজার হওয়ার শঙ্কা
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ভারত মহাসাগরে ফ্রান্স নিয়ন্ত্রিত অঞ্চল মায়োত্তে ঘূর্ণিঝড় চিডোর তা-বে মৃতের সংখ্যা কয়েক’শ, এমনকি কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত শনিবার (১৪ ডিসেম্বর) ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। এতে পুরো এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ফ্রান্স সরকার তথ্য গোপন করে জানিয়েছে, প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমে দেশটির এক কর্মকর্তা ফ্রাসোয়া-জাভিয়ের বলেছে, উদ্ধারকাজ শেষে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র পর্যালোচনার আগে সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে সংখ্যাটি কয়েক’শ, এমনকি কয়েক হাজারও হতে পারে বলে আশঙ্কা করছি।
গুরুতর প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও জানিয়েছে, মায়োত্ত অঞ্চলের সব ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
উদ্ধারকাজে অংশগ্রহণের জন্য ২৫০ জন কর্মী পাঠানোর কথা জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো।
মাদাগাস্কারের উত্তর-পশ্চিমে অবস্থিত মায়োত্তে দ্বীপপুঞ্জের প্রায় ৩ লাখ বাসিন্দার অধিকাংশই টিনের ছাউনি দেওয়া ঘরে বাস করে। ঘূর্ণিঝড়ে কয়েক হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে।
ঝড়ে সেখানকার বৈদ্যুতিক সংযোগ, পানি সরবরাহ ও ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। প্যারিস থেকে একটি সামরিক পরিবহন উড়োজাহাজে করে ত্রাণসামগ্রী ও উদ্ধারকর্মীদের মায়োত্তেতে পাঠানো হয়েছে।
শনিবার সকালে ঘূর্ণিঝড় চিডো পূর্ণ শক্তিতে আঘাত হানার আগেই গাছ উপড়ে পড়া, বাড়ির ছাদ উড়ে যাওয়া ও বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ার খবর পাওয়া যায়।
মায়োত্তের দমকল বাহিনীর ইউনিয়নের প্রধান আবদুল করিম আহমেদ আলাউই ফরাসি সংবাদমাধ্যম বিএফএমকে বলেছেন, ঝড়ের তা-ব এতই ভয়াবহ ছিল যে, ভূমিকম্প প্রতিরোধী ভবনও চিডোর তা-ব সহ্য করতে পারেনি।
.......................................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)