অপরিশোধিত জ্বালানি তেল আমদানি:
মূল্য শুল্কায়নে দ্বৈত নীতির অবসান চান ব্যবসায়ীরা
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ রবি , ১৩৯২ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বিশ্বাবাজার থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে মূল্য শুল্কায়নে সরকারের দ্বৈত নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ খাতের ব্যবসায়ীরা। তারা সরকারি ও বেসরকারি ক্ষেত্রে একই নীতি চান।
এক দেশে একই পণ্যের ক্ষেত্রে দ্বৈতনীতি থাকা ঠিক নয় বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, দ্রুত এই নীতি পরিবর্তন করে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে এক নীতি বাস্তবায়ন করা উচিত। সরকারি ও বেসরকারি মূল্য শুল্কায়ন একই পদ্ধতিতে হতে হবে। হয় তা ট্যারিফ ভ্যালুতে শুল্ক মূল্যায়ন করে প্রাইসিং ফর্মুলা নির্ধারণ করতে হবে, না হয় ইনভয়েস ভ্যালুতে শুল্ক মূল্যায়ণ করে প্রাইসিং ফর্মুলা নির্ধারণ করতে হবে।
দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেসরকারি অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারদের অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি গঠন করে করতে যাচ্ছে। মূল্য শুল্কায়নে দ্বৈতনীতির অবসানের জন্য এ কমিটির মূল্যায়ন ও সুপারিশের ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, যেহেতু একই পণ্য সেক্ষেত্রে একই ধরনের শুল্ক হওয়া উচিৎ। এতে সরকারেরও সুবিধা হয়। একই পণ্যে পার্থক্য হলে এখন যে আন্তর্জাতিক বাজারমূল্যের সঙ্গে সমন্বয় হচ্ছে সেক্ষেত্রে অসুবিধা হয়। একই পণ্য একই কোডে একই ধরনের শুল্ক থাকা বাঞ্ছনীয়। আমার মতামত হচ্ছে এখন যেহেতু বাজারমূল্যের ফর্মুলা অনুযায়ী জ্বালানি তেলের দাম ওঠানামা করবে সুতরাং তাদেরও (সরকার) হিসাব করতে সুবিধা হবে যদি একই ধরনের শুল্কায়ন করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এরই মধ্যে তিন-চারটি বেসরকারি অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক প্রতিষ্ঠান একইনীতিতে মূল্য শুল্কায়নের বিষয়টি নিয়ে আমার সঙ্গে দেখা করেছিল। বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এবং এটি এক্সিমিন করার জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি থেকে যে সুপারিশ আসবে তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, আইএমএফ আমাদের ওপর ইনভয়েস ভ্যালুতে যেতে পিড়াপিড়ি করছে। কিন্তু ইনভয়েস ভ্যালুতে গেলে জ্বালানির মূল্য হঠাৎ করে উঠে যেতে পারে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চলতি বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












