বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রা নীতি:
মূল্যস্ফীতি কমার আভাস নেই, প্রলম্বিত হবে মানুষের অবর্ণনীয় কষ্ট
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রতিদিনই বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় মূল্য বাড়ছে এবং এর সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ‘সবকিছুর’ দাম। বিনিময় মূল্যের ঊর্ধ্বগতিতে লাগাম টেনে ধরতে না পারলে মূল্যস্ফীতিকেও নিয়ন্ত্রণে আনা যাবে না।
গত কয়েক মাস ধরে বাংলাদেশ ব্যাংক বলে আসছে, নির্বাচন শেষে তারা মূল্যস্ফীতির মোকাবিলায় আরও উদ্যোগী হবে।
তবে বুধবার বাংলাদেশ ব্যাংক যে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে তা থেকে বোঝা গেল যে, মূল্যস্ফীতি এখন 'নিউ নর্মাল'। গত কয়েকবছর ধরে জীবনযাপনের দৈনন্দিন খরচের জোগান দিতে হিমশিম খাওয়া দরিদ্র ও নির্ধারিত আয়ের জনগোষ্ঠীর জন্য পরিস্থিতি খুব শিগগির পরিবর্তন হচ্ছে না।
এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একমাত্র উল্লেখযোগ্য পদক্ষেপ হলো পলিসি রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো। ২০২২ সালের মে মাসের পর অষ্টম দফায় এই হার বাড়ানো হলো।
এই উদ্যোগ থেকে প্রত্যাশা হচ্ছে, তহবিলের খরচ বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে আরও ঋণ নিতে নিরুৎসাহিত হবে। আর্থিক প্রতিষ্ঠানের হাতে তহবিল কম থাকায় শিল্পখাত সংশ্লিষ্ট ও সাধারণ মানুষের হাতেও তহবিল কম থাকবে। যার ফলে, তাদের সবার কাছে আগের তুলনায় খরচের জন্য কম অর্থ থাকবে এবং তা সামগ্রিক চাহিদা কমিয়ে আনবে।
সামগ্রিক চাহিদা কমে গেলে অর্থনীতিতে যোগান ও চাহিদার নীতি কার্যকর হবে এবং সে অনুযায়ী দামের পরিবর্তন হবে। অর্থাৎ এভাবেই মূল্যস্ফীতির মোকাবিলা করা যাবে।
কিন্তু বাংলাদেশের আমদানি নির্ভর অর্থনীতিতে সার্বিকভাবে খরচ বেড়ে যাওয়ার কারণেই মূল্যস্ফীতি বাড়ছে।
দেশের সাধারণ মানুষ প্রতিদিন যেসব পণ্য ব্যবহার করে থাকেন, তার বেশিরভাগই আমদানি করা হয় অথবা আমদানি করা কাঁচামাল দিয়ে তৈরি করা হয়।
প্রতিদিনই বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় মূল্য বাড়ছে এবং এর সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে 'সবকিছুর' দাম। বিনিময় মূল্যের ঊর্ধ্বগতিতে লাগাম টেনে ধরতে না পারলে মূল্যস্ফীতিকেও নিয়ন্ত্রণে আনা যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অবৈধ জ্বালানি উদ্ধার ৪.৮৫ লাখ লিটার, ৮ হাজারের বেশি অভিযান
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নগদ অর্থসহ ‘কৃষক কার্ডে’ থাকছে যেসব সুবিধা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিথ্যা মামলায় বিএনপি নেতার জরিমানা, পাবেন আসামিরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাড়ছে না ভোজ্যতেলের দাম -বাণিজ্যমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি -নাহিদ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)