মু’মিন আর ফাসিক সমান নয়-৬
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
اَلَّذِيْ يُـوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِ ﴿৫﴾ سورة الناس সে (শয়তান) মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়।
[সূরা নাস শরীফ: ৫]
চির বিতাড়িত ও অভিশপ্ত শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে কুফরী কাজ করায়। তাই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে ক্বলবী যিকির করতে হবে। মানুষের শরীরে সোয়া লক্ষ লতিফা রয়েছে, যেগুলোকে ১০টি লতিফা নিয়ন্ত্রণ করে। কাজেই, এই ১০টি লতিফাতে যিকির জারি করলে সোয়া লক্ষ লতিফায় যিকির জারি হয়ে যাবে। আবার এই ১০ লতিফাকে নিয়ন্ত্রণ করে ক্বলব লতিফা। তাই ক্বলব লতিফাতে যিকির জারি করলে অন্য ৯ টি লতিফাতেও যিকির জারি করা সম্ভব হবে।
যিকির কিভাবে জারি করতে হবে এ বিষয়ে জানার জন্য যিনি যিকিরকারী ওলীআল্লাহ উনার কাছে যেতে হবে। উনার কথাই মহান আল্লাহ পাক তিনি বলেছেন,
وَاصْبـِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْـنَ يَدْعُوْنَ رَبَّـهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيْـدُوْنَ وَجْهَهٗ وَلَا تَـعْدُ عَـيْـنَاكَ عَنْـهُمْ تُرِيْدُ زِيْــنَـةَ الْـحَيَاةِ الدُّنْـيَا ۖ وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَـلْبَـهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّـبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهٗ فُـرُطًا ২৮﴾ سورة الكهف)
আপনি নিজের জন্য ঐ সমস্ত লোকগণের ছোহবতকে আবশ্যক করে নিন, অর্থাৎ আপনি উম্মতদের বলে দিন, তারা যেন ঐ সমস্ত ব্যক্তিদের ছোহবত মুবারককে লাযিম করে নেয়, যারা সকাল-সন্ধ্যা দায়েমীভাবে উনাদের রব উনার সন্তুষ্টি হাছিলের লক্ষ্যে উনাকে ডাকেন বা যিকির করেন। দুনিয়াবী সৌন্দর্যের মোহে মোহগ্রস্থ হয়ে উনাদের থেকে দৃষ্টিকে ফিরিয়ে না নেয়। তারা যেনো এমন ব্যক্তির অনুসরণ না করে, যার অন্তর মহান আল্লাহ পাক উনার যিকির থেকে গাফিল এবং সে নফসের অনুসরণ করে এবং তার আমলগুলো সম্মানিত শরীয়তের খিলাফ। [সূরা কাহাফ শরীফ: ২৮]
যিকিরকারী ওলীআল্লাহগণ উনাদের নির্দেশ মুতাবেক যিকির করতে হবে। পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে, মহান আল্লাহ পাক উনার যিকির ব্যতীত এমন কিছু নেই যা মহান আল্লাহ পাক উনার আযাব থেকে নাজাত দিতে পারে। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, মহান আল্লাহ পাক উনার পথে জিহাদ করাও কি নয়? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তরবারী দ্বারা আঘাত করাও না, যে পর্যন্ত না তা ভেঙ্গে যায়।অর্থাৎ যে ব্যক্তি জিহাদ থেকে গাজী হয়ে ফিরে আসবে সে ব্যক্তিও যিকিরকারী থেকে অধিক ফযীলত লাভ করতে পারবে না। যিকিরকারী মহান আল্লাহ পাক উনার আযাব থেকে রক্ষা পাবে এবং সমস্ত কুমন্ত্রণা-কুস্বভাব থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ!
কাজেই, মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে শয়তানের ধোঁকা-প্রতারণা থেকে রক্ষা করে মহান আল্লাহ পাক উনার যিকির ফিকিরে মশগুল থাকার তাওফীক্ব দান করেন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












