মু’মিনের নিয়ত তার আমল থেকে উত্তম
, ০৭ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৯ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করা হয়েছে, “মু’মিনের নিয়ত তার আমল থেকে উত্তম। (বুখারী শরীফ)
কোন মু’মিন ব্যক্তি কোন নেক নিয়ত করলো, করার জন্য কোশেশও করলো কিন্তু নিয়ত অনুযায়ী আমলটা পুরা করতে পারলো না। মহান আল্লাহ পাক তিনি ঐ মু’মিন ব্যক্তিকে উনার নিয়ত অনুযায়ী নেকী দান করবেন, উত্তম বদলা দান করবেন। সুবহানাল্লাহ! যেমন, এক ব্যক্তি তিনি নিয়ত করলেন, উনার ছেলেটাকে সম্মানিত কুরআন শরীফ উনার হাফিয বানাবেন। কয়েক বছর হওয়ার পর ছেলেটাকে মাদরাসায় ভর্তি করালেন হাফিয হওয়ার জন্য। ছেলেটা কয়েক পারা হেফ্জ করলো। পরবর্তীতে ছেলেটা ইন্তেকাল করলো। মহান আল্লাহ পাক তিনি কবরে ঐ ছেলেটাকে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের মাধ্যমে হাফিয বানাবেন। কিয়ামতের মাঠে ঐ ছেলেটা সম্মানিত কুরআন শরীফ উনার হাফিয হয়ে উঠবেন। সুবহানাল্লাহ! আর ছেলেটার বাবাও খালিছভাবে নিয়ত করার কারণে ছেলেকে হাফিয বানানোর ফযীলত লাভ করবেন। সুবহানাল্লাহ!
কিতাবে উল্লেখ করা হয়, একজন দরবেশ ব্যক্তি উনার পরিবার নিয়ে এক এলাকায় থাকতেন। কিছুদিন পর ঐ এলাকায় দূর্ভিক্ষ দেখা দিল। লোকজন ঐ এলাকা ছেড়ে চলে যেতে থাকলেন। দরবেশ ব্যক্তি তিনিও উনার পরিবার নিয়ে অন্য এলাকায় চলে যাচ্ছিলেন। চলার পথে তিনি একটি বালুর পাহাড় দেখতে পেলেন। তিনি মনে মনে বললেন, আমার যদি এই বালুর পাহাড় পরিমান খাদ্যশস্য থাকতো, আমি এই এলাকার সবার মাঝে বিলিয়ে দিতাম, সবার অভাব দূর হয়ে যেতো। তাহলে কেউ এই এলাকা ছেড়ে চলে যেতো না। তিনি মনে মনে এই নিয়ত করে চলে গেলেন। ঐ যামানার যিনি সম্মানিত হযরত নবী আলাইহিস সালাম ছিলেন উনাকে মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ওহী মুবারক করলেন যে, আপনি ঐ দরবেশ ব্যক্তিকে জানিয়ে দিন, তিনি যে বালুর পাহাড় দেখে খালিছভাবে নিয়ত করেছিলেন, মহান আল্লাহ পাক তিনি সেই নেক নিয়ত কবুল করেছেন এবং উনাকে বালুর পাহাড় পরিমাণ খাদ্যশস্য দান করার ফযিলত দান করবেন। সুবহানাল্লাহ! হযরত নবী আলাইহিস সালাম তিনি সেটা জানিয়ে দিলেন। যামানার মহান মুজাদ্দিদ, সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি মুসলমানদের যে আদেশ মুবারক ও নিষেধ মুবারক করছেন, সে বিষয়গুলো জানতে হবে, জেনে খালিছভাবে নিয়ত করে কোশেশ করা প্রত্যেক মুসলমান উনাদের জন্য অত্যন্ত জরুরী এবং বেমেছাল ফযীলত হাছিলের কারণ হবে। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
-আহমদ ফাতেমা আক্তার
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












