মুসলমানদের স্ট্যাটাস সিম্বল হলো অধীনস্থ মহিলাদের পর্দা পালন
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৮ মে, ২০২৩ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
বর্তমানে মুসলমানরা দুনিয়াবী বিভিন্ন বিষয়কে স্ট্যাটাস সিম্বল হিসেবে নিয়ে থাকে। যেমন দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কোনো নামকরা প্রতিষ্ঠানের কোনো উচ্চপদের চাকরি, কিংবা অর্থসম্পদ প্রতিপত্তি দ্বারা মানুষ নিজেকে সম্মানিত মনে করে।
অথচ পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- “নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ঐ ব্যক্তি, যিনি সবচেয়ে বেশি মুত্তাকী।” (পবিত্র সূরা হুজুরাত শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪৯)
সুতরাং দুনিয়াবী ক্ষণস্থায়ী অসার গর্ব-ঔদ্ধত্য মুসলমানদের স্ট্যাটাস সিম্বল হতে পারে না। মুসলমানদের স্ট্যাটাস সিম্বল হচ্ছে তাক্বওয়া, আরো নির্দিষ্ট করে বললে অধীনস্থ নারীদের পর্দা।
সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি সিরিয়ার দামেস্কের বাজারে খ্রিস্টান মহিলাদের বেপর্দা হয়ে চলাফেরা করা দেখে খ্রিস্টান পুরুষদেরকে বলেছিলেন, “তোমাদের কি কোনো আত্মসম্মানবোধ নেই? তোমরা তোমাদের মা-বোনদেরকে এভাবে খোলামেলা বাজারে ছেড়ে দাও কী করে?”
সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি যা নছীহত মুবারক করেছেন, তা সাধারণ বুদ্ধিতে বোধগম্য। কেউ যদি কোনো বিবাহিত বেপর্দা মহিলার সৌন্দর্য উপভোগ করে, সেক্ষেত্রে উক্ত মহিলার স্বামীর কি অপমানিত বোধ করা উচিত নয়? যদি সে অপমানিত বোধ না-ই করে, সেক্ষেত্রে সে তো পুরুষ নামেরই উপযুক্ত নয়।
এক্ষেত্রে নিজেকে অসম্মান থেকে বাঁচানোর একটিই রাস্তা রয়েছে, আর তা হলো নিজ অধীনস্থ মহিলাদের পর্দা করানো। পর্দা হলো- গোটা মুসলিম জাতির স্ট্যাটাস সিম্বল, যা মুসলমানরা বুঝতে না পারলেও বিধর্মীরা ঠিকই বুঝে থাকে।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৩)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তওবা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাট্টা কাফির (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২০)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












