সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

মুরগির চড়া দাম নিয়ন্ত্রণে চ্যালেঞ্জর মুখে সরকার

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, রাত ৩:৩৮
মুরগির চড়া দাম নিয়ন্ত্রণে চ্যালেঞ্জর মুখে সরকার

নিজস্ব প্রতিবেদক:
ব্রয়লার মুরগির দামের অস্থিরতার পেছনে কারণ খুঁজে পেলেও এর সমাধানের পথ এখনও পাননি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ঢাকায় দ্বাদশ ‘ইন্টারন্যাশনাল পোলট্রি শো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, “আমি জানি না কীভাবে এটা সমাধান হবে।”
দেশের মানুষের প্রোটিনের সহজ উৎস ব্রয়লার মুরগির বাজারে অস্থিরতার প্রসঙ্গ তুলে কৃষিমন্ত্রী বলেন, এই বাজার কেন অস্থির তা বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে।
“কৃষির সবকিছুই পারস্পরিক নির্ভরশীল। মুরগি-ডেইরি করতে ফসল লাগে। মুরগির খাবার ভুট্টা, সয়াবিন থেকে তৈরি হয়। এসবের দাম আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক। দীর্ঘদিন খামারিরা লস করেছে, অনেক খামার বন্ধ হয়ে গেছে, নতুন বাচ্চা তুলেনি, যার কারণে উৎপাদন ও সরবরাহ অনেক কমেছে। এ কারণে বাজার অনেক চড়া, মানুষ কিনতে পারছে না।”
আবার যখন উৎপাদন বেশি ছিল, তখনও মানুষ ক্রয় ক্ষমতা হারার কারণে কিনতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, “এই কারণে খামারি ও কোম্পানিগুলোকে লস দিয়েছে। আবার আমাদের এত বড় পোলট্রি খাতের জন্য খাবার হিসেবে ট্যানারির বর্জ্য সরবরাহ করা হয়- এ কথার কোনো ভিত্তি নেই, অথচ এই তথ্য ব্যাপকহারে ছড়িয়ে এই খাতের ক্ষতি করা হয়েছে।”
সমাধানের পথ এখনও খুঁজে না পেলেও রোযায় পোলট্রি পণ্যের দাম না বাড়ার আশা করছেন রাজ্জাক।
তিনি বলেন, “এই সময়ে চাহিদা কমে যায়, এর দাম বাড়বে না। সমস্যা হচ্ছে এখনই অনেক বেড়ে আছে। বাজার যেহেতু ভালো, তাই এখন অনেকেই নতুন করে বাচ্চা উৎপাদন করবে। পোল্ট্রি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই আমরা সজাগ থাকব যে এর দাম মানুষের ক্ষমতার মধ্যে থাকে।
“অস্বাভাবিকভাবে অনেক সময় বাচ্চা ও খাদ্যের দাম বাড়ায়। একটা বাচ্চা করতে ৩০-৩৫ টাকা লাগে, এটা কেন ৬০ টাকা হবে? কোনোক্রমেই যেন এটা ৪৫ টাকার উপরে না যায়। এটা দেখার জন্য সরকারের তরফ থেকে একটা রেগুলেটরি বডি থাকতে হবে।”
এই প্রসঙ্গে তিনি বলেন, পোল্ট্রিতে দাম বাড়ায় ভোক্তা ও উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হলেও ফিড প্রস্তুতকারীরা বরাবরই লাভ করে।
“বাংলাদেশে একটা ব্যাপার হচ্ছে, খাদ্যওয়ালারা কখনও লস করে না। যারা মুরগি উৎপাদন করে, বাচ্চা উৎপাদন করে, আর ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়।”
উদ্বোধনী পর্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরনারি সায়েন্স অনুষদের ডিন প্যাথলজি বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তথ্য-উপাত্ত তুলে ধরে আমিষের চাহিদা মেটানোর জন্য পোলট্রির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মাহবুব হাসান বলেন, “ব্রয়লারের গোশতের গুণমান নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। অনৈতিক উদ্দেশ্য নিয়ে নানা গবেষণার নাম দিয়ে বাংলাদেশের ব্রয়লার নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়।”
এই খাতে সঠিক গবেষণার জন্য এবার থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ জন স্নাতকোত্তর শিক্ষার্থীকে অনুদান দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “২০২৫ সাল নাগাদ এই শিল্পকে আমরা রপ্তানিমুখী রূপ দিতে চাই।”
ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সহ-সভাপতি শামসুল আরেফিন খালেদ পোল্ট্রি খাতে চলমান সংকট নিরসনে সরকারের সহায়তা চান।
এই সংগঠনের সভাপতি মশিউর রহমান বলেন, “যে দাম বেড়েছে সেটা অযৌক্তিক নয়। এটি মূলত প্রাইস কারেকশন। কম দামের পর কিছুদিন আগে আমাদের অনেক খামারি শেড বন্ধ করে ফেলেছিল। এই প্রাইস কারেকশনের পর তারা তৈরি হচ্ছেন, আমার সাথে কথা হয়েছে, তারা এই খাতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।”

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে